নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড -গোলাম পরওয়ার

Post Image

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘এবারের নির্বাচনে সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের মানুষ লাল কার্ড দেখাবে।

৫ আগস্টের পর কারা চাঁদাবাজি করেছে, হিন্দুদের বাড়িঘর লুট করেছে, বাজারঘাট দখল করেছে তা সবাই জানে। এবারের নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করলে একই পরিণতি ভোগ করতে হবে।’

গতকাল খুলনার শাহপুর আন্দুলিয়া মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াত আয়োজিত ছাত্র-গণ জমায়েতে তিনি এসব কথা বলেন। উপজেলা জামায়াত আমির মাওলানা মোক্তার হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম, জামায়াতের খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, খুলনা মহানগরী আমির ও খুলনা-৩ আসনে এমপি প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ‘জামায়াতের গণজোয়ার দেখে, দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তারা জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

মিথ্যা কথা বলছে, ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।’ তিনি প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কোনো একটি দলের পক্ষপাতিত্ব করবেন না। সরকার নিরপেক্ষ রয়েছে, প্রশাসনকেও নিরপেক্ষ থাকতে হবে।’ নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোটের দিন সকাল থেকে কেন্দ্র পাহারা দিতে হবে।’

তিনি উপস্থিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বলেন, ‘ভয় পাবেন না। আপনারা যেমন নৌকা, ধানের শীষ, লাঙলে ভোট দিতে পারেন, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অধিকারও আপনাদের আছে।’ সমাবেশে আরও বক্তৃতা করেন ডুমুরিয়া হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী, রাকসুর হবিবুর রহমান হল সংসদের ভিপি আহমদ আহসান উল্লাহ ফারহান, জাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তালহা, মালয়েশিয়াপ্রবাসী আবু হানিফ আকুঞ্জি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নাশকতা ঠেকাতে সরকারের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের: হামিদুর রহমান আযাদ

সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত

গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

রাজধানীতে বিস্ফোরণ মামলায় কারাগারে যুবদল নেতা রানা

‘যুক্তরাষ্ট্র আলোচনার পথ বেছে নেবে নাকি যুদ্ধের, আমরা পরোয়া করি না’

‘সালাউদ্দিন আহমেদেই আমাদের আস্থা’—হাসনাত

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

‘গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক করতে বিএনপির উচিত রাশেদকে দ্রুত পাঠানো’

সর্বাধিক পঠিত

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ