রাজশাহীতে শিক্ষিকাকে মারধরে জামায়াতের নিন্দা

Post Image

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষিকাকে মারধরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত ২৩ এপ্রিল দুপুরে রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে চাঁদা দাবি, শিক্ষিকাকে ন্যক্কারজনকভাবে জুতাপেটা, কলেজ অধ্যক্ষসহ শিক্ষকদের মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতা আকবর আলী ও তার সঙ্গীয় সন্ত্রাসীদল কর্তৃক এই সন্ত্রাসী ঘটনা অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য এবং চরম উদ্বেগজনক।

আমি এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, জাতি গড়ার কারিগর হলেন শিক্ষকসমাজ। তাদের সম্মান ও মর্যাদা সর্বোচ্চ। এ সন্ত্রাসী হামলার মাধ্যমে গোটা শিক্ষকসমাজকে অপমান করা হয়েছে।

কলেজে পরীক্ষা চলাকালীন এমন হামলা ও ভাঙচুরের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশকে নষ্ট করা হয়েছে। বিএনপির সন্ত্রাসীরা সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, যা চব্বিশের জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশার পরিপন্থী।

অ্যাডভোকেট জুবায়ের আরো বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকা সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকে সন্ত্রাসীদের হামলা ও ভাঙচুর করার ঘটনা আইনশৃঙ্খলা ভেঙে পড়ার বহিঃপ্রকাশ। এতে করে সাধারণ নাগরিকের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে।

শিক্ষক-শিক্ষিকাকে মারধরের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিতার কারণ ক্ষতিয়ে দেখা, বিএনপির সন্ত্রাসীদের চিহ্নিত ও গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে সন্ত্রাসী হামলায় আহত শিক্ষকদের যথাযথ চিকিৎসা, নিরাপত্তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এই জামায়াত নেতা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি