সাংগঠনিক পদক্ষেপের আগে পূর্ণাঙ্গ তথ্য যাচাইয়ের আহ্বান মাহদী আমিনের

Post Image

সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ ও যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিরোধী দলগুলোর প্রতি মত প্রকাশে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।

ফেসবুক পোস্টে তিনি বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সত্যতা যাচাই করা জরুরি।

কারণ, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অনেক সময় আংশিক ভিডিও বা ছবি ছড়িয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালায়।

 তিনি আরো বলেন, গণ-অভ্যুত্থানের পরও অশালীন আচরণ ও অশ্রাব্য ভাষাকে রাজনৈতিক কৌশল হিসেবে ধারণ করে তারা যে জনমানস থেকে বিচ্ছিন্ন, তা সোশ্যাল মিডিয়া হাইপের বিপরীতে নির্বাচনী ফলাফলেই প্রমাণিত। সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিদের নিয়ে নামে-বেনামে, নিজ বা ভিন্ন পরিচয়ে, ধারাবাহিকভাবে আপত্তিকর শব্দ চয়ন এক ধরনের গুপ্ত স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন মাহদী আমিন।

বিরোধী দলকে উদ্দেশ করে তিনি বলেন, গঠনমূলক রাজনীতির স্বার্থে এখন প্রয়োজন সংযত ভাষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ইতিবাচক আলোচনার সংস্কৃতি গড়ে তোলা। বিরোধী দলের মনে রাখা প্রয়োজন, মতভিন্নতা থাকতেই পারে কিন্তু তা প্রকাশের ক্ষেত্রে শালীনতা ও দায়িত্ববোধ বজায় রাখা জরুরি।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না

যারা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করবে, তারা ধুলোয় মিশে যাবে

সাংগঠনিক পদক্ষেপের আগে পূর্ণাঙ্গ তথ্য যাচাইয়ের আহ্বান মাহদী আমিনের

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে’

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাহতের প্রচেষ্টা চালালে রাজপথে প্রতিরোধ করব

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

রাজশাহীতে শিক্ষিকাকে মারধরে জামায়াতের নিন্দা

শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল

সর্বাধিক পঠিত

কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনওে প্রার্থী ঘোষণা

‘গণভোট মানতে যারা অস্বীকৃতি জানিয়েছে তারা জনগণের ম্যান্ডেট প্রত্যাখ্যান করেছে’

ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

পাবনায় দলীয় নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন

পঞ্চগড়-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম

নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড -গোলাম পরওয়ার

‘মানহানিকর বক্তব্য’, যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ

নির্বাচনে অংশ নিলেও জামায়াত একটি আসনও পাবে না: মহিবুল্লাহ বাবুনগরী