নাসীরুদ্দিন পাটওয়ারী

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাহতের প্রচেষ্টা চালালে রাজপথে প্রতিরোধ করব

Post Image

ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে। কেউ যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাহত করার কোনো প্রচেষ্টা চালায় রাজপথে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিরোধ করব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাজনৈতিক নেতারা ও নাগরিকদের দলে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, ‘সরকার জ্বালানি সংকট থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে লুকোচুরি খেলছে। কিন্তু সরকারকে খোলাসা করে বলতে হবে কেন লোডশেডিং হচ্ছে। সরকার বলছে যে জ্বালানি আছে। কিন্তু আমরা পেট্রোল পাম্পে গিয়ে জ্বালানি পাচ্ছি না।’ 

এসএসসি পরীক্ষার্থীরা আমাদেরকে ফোন দিচ্ছে, লোডশেডিংয়ের কারণে তারা পড়াশোনা করতে পারছে না। তাদের পড়ালেখায় ব্যাহত হচ্ছে এবং মার্কেটগুলোতে দেখছি আমাদের অর্থনৈতিক ব্যবস্থা নিম্নমুখী হচ্ছে। দ্রব্যমূল্যের দাম বাড়ছে বলেও দাবি করেন তিনি।

এছাড়া সরকার সংকট মোকাবিলা করতে পারছে না দাবি করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘সরকার যদি দেশের সংকটগুলো নিয়ন্ত্রণ না করতে পারে, গণতান্ত্রিক পরিবেশে বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে নিশ্চিত করতে না পারে, তাহলে সরকারকে জবাবদিহিতার জায়গায় অবশ্যই আসতে হবে।

তিনি আরও যোগ করেন, ‘আমরা গত ১৭ বছর একসঙ্গে ছিলাম যাতে ভবিষ্যতে যদি কেউ বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েম করার প্রচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে যাতে আগামীর লড়াই, সংগ্রামটা চালিয়ে নিয়ে যেতে পারি।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

যারা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করবে, তারা ধুলোয় মিশে যাবে

সাংগঠনিক পদক্ষেপের আগে পূর্ণাঙ্গ তথ্য যাচাইয়ের আহ্বান মাহদী আমিনের

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে’

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যাহতের প্রচেষ্টা চালালে রাজপথে প্রতিরোধ করব

নাটোরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

রাজশাহীতে শিক্ষিকাকে মারধরে জামায়াতের নিন্দা

শিবিরকে যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল

সোহরাওয়ার্দীতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশ শুরু

সর্বাধিক পঠিত

এখনো চূড়ান্ত হয়নি জামায়াতসহ ১১ দলীয় আসন সমঝোতা

‘গণভোট মানতে যারা অস্বীকৃতি জানিয়েছে তারা জনগণের ম্যান্ডেট প্রত্যাখ্যান করেছে’

কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনওে প্রার্থী ঘোষণা

পাবনায় দলীয় নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন

পঞ্চগড়-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম

‘মানহানিকর বক্তব্য’, যুবদল নেতার বিরুদ্ধে রুমিন ফারহানার অভিযোগ

নির্বাচনে দুর্নীতিবাজদের লাল কার্ড -গোলাম পরওয়ার