ছাত্রশিবিরের বিরুদ্ধে যুবদলের হুঁশিয়ারি

Post Image

ছাত্রশিবিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে 'বিকৃতরুচির মন্তব্য' ও শিক্ষাঙ্গনে সহিংসতার অভিযোগ এনে কড়া হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি।


গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার সই করা এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি করা হয়েছে।


যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রতিক সময়ে ছাত্রশিবিরের কিছু সদস্য সামাজিক মাধ্যমে অশালীন ও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে, যা রাজনৈতিক নৈতিকতার অবক্ষয়ের পরিচায়ক।


তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে জুলাই আন্দোলন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য আরও অনভিপ্রেত।


বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ এবং পাবনার ঈশ্বরদী কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্যদের ওপর হামলা চালিয়েছে। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যুবদল নেতারা দাবি করেন, এটি ছাত্রশিবিরের পুরোনো সহিংস ও অসহিষ্ণু চরিত্রের পুনরাবৃত্তি।


যুবদল নেতৃবৃন্দ বলেন, শিক্ষাঙ্গন কোনোভাবেই সন্ত্রাস, সহিংসতা বা গোপন রাজনৈতিক কার্যক্রমের ক্ষেত্র হতে পারে না। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান এবং শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।


এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদলের 'ন্যায়সঙ্গত ও গণতান্ত্রিক' আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে সহিংসতা ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রশিবিরের বিরুদ্ধে যুবদলের হুঁশিয়ারি

ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় দুঃখপ্রকাশ ছাত্রদল সভাপতির

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের লাগাম টেনে ধরুন: বিএনপিকে মোবারক

আমির হামজাকে আইনি নোটিশ ছাত্রশক্তি নেতার

শনিবার ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফলের আহ্বান জামায়াতের

ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

মিরপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

সর্বাধিক পঠিত

এখনো চূড়ান্ত হয়নি জামায়াতসহ ১১ দলীয় আসন সমঝোতা

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

‘জুলাই আন্দোলনের প্রেস রিলিজ পৌঁছে দেওয়ার সময় জকসুর জিএস আমার সঙ্গে ছিলেন’

‘গণভোট মানতে যারা অস্বীকৃতি জানিয়েছে তারা জনগণের ম্যান্ডেট প্রত্যাখ্যান করেছে’

কথা রাখেনি এনসিপি, খালেদা জিয়ার আসনওে প্রার্থী ঘোষণা

পাবনায় দলীয় নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে: সালাহউদ্দিন

ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

পঞ্চগড়-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে জামায়াত