গণরুম-গেস্টরুমের সঙ্গে ছাত্রদল জড়িত থাকলে মামলা করা হবে:গণেশ

Post Image

গণরুম-গেস্টরুমের মতো বিশৃঙ্খল পরিবেশ আর চায় না ছাত্রদল; এই কালচারের সঙ্গে ছাত্রদল জড়িত থাকলে তার বিরুদ্ধে মামলা করা হবে বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহ। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ক্যাম্পাসে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় টিএসসিতে বিক্ষোভ মিছিলের আগে এ মন্তব্য করেন তিনি।

গণেশ চন্দ্র বলেন, ৫ আগস্টের পর শিবির মব কালচারকে উসকে দিয়ে সব ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করেছে। আর ছাত্রদল শিক্ষার্থীদের মন-মানসিকতা অনুযায়ী রাজনীতি করেছে। বাংলাদেশকে গড়তে গিয়ে কোনো বাধার সৃষ্টি হলে তা মোকাবিলা করার কথাও বলেন তিনি।

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, বাংলাদেশের কোনো ক্যাম্পাসে আবারও হামলা করার চেষ্টা করলে শক্তভাবে শিবিরকে প্রতিহত করা হবে। শিবিরকে প্রতিটি ক্যাম্পাসে হাজার হাজার বার ‘গুপ্ত’ বলা হবে। গত ১৭ বছর ছাত্রলীগের সন্ত্রাসীদের সঙ্গে মিশে রাজনীতি করেছে শিবির, ছাত্রলীগের কিছুটা দায় শিবিরকে নিতে হবে।

চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষের ঘটনা তুলে ধরে তিনি বলেন, ছাত্রদল লিখে থাকলেও তারা পাল্টা দেয়াল লিখন লিখতে পারতো। তা না করে তারা হামলা করেছে। এতে বোঝা যায় যে সকল ক্যাম্পাসে শিবির তুলনামূলক শক্তিশালী, সেখানে কতটা সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রম একটু বেশি চালাচ্ছে শিবির, বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তারা এমন কর্মকাণ্ড ঘটাচ্ছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

গণরুম-গেস্টরুমের সঙ্গে ছাত্রদল জড়িত থাকলে মামলা করা হবে:গণেশ

২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ

একতরফা ব্লেম না দেওয়ারে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

এমপি হওয়ার প্রস্তাব আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি-তাসনিম জারা

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

সর্বাধিক পঠিত

নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হবে: জামায়াত আমির

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ

মা-বোনদের হিজাব নিয়ে টানাটানি করলে আগুন জ্বলবে: মামুনুল হক

ভোটকেন্দ্র দখল কঠোরভাবে প্রতিহত করা হবে: বগুড়ায় শিবির সভাপতি

বিশ্ববিদ্যালয়ের আইন ভেঙে ধানের শীষের প্রচারণায় পাবিপ্রবি শিক্ষক

‘খলিলুর রহমানের মন্ত্রী হওয়াই প্রমাণ করে নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে’

‘গণভোট মানতে যারা অস্বীকৃতি জানিয়েছে তারা জনগণের ম্যান্ডেট প্রত্যাখ্যান করেছে’

পাবনায় দলীয় নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়