বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Post Image

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। মঙ্গলবার দুপুরে বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সংসদীয় গণতন্ত্র সুসংহতকরণ, জুলাই সনদ ও গণভোট নিয়ে আলোচনা হয়। জার্মানি বাংলাদেশে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা দেখতে চায়। জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ ও গণরায়ের প্রতি দায়বদ্ধ। জামায়াত গুণগত পরিবর্তন ও সংস্কার চায়, যাতে দেশে আর একদলীয় শাসন ফিরে না আসে।

এছাড়াও বৈঠকে বাংলাদেশের টেকসই গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এমপির সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

নিজে না পারলেও সংসদে যাচ্ছেন জামায়াত নেতার স্ত্রী

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনয়ন জমা দিল বিএনপি

বিএনপি তার শরিকদের সঙ্গে প্রতারণা করেছে: সারজিস আলম

জামায়াত মনোনীত ​কে এই সাবিকুন্নাহার মুন্নী

সর্বাধিক পঠিত

পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ

মা-বোনদের হিজাব নিয়ে টানাটানি করলে আগুন জ্বলবে: মামুনুল হক

ভোটকেন্দ্র দখল কঠোরভাবে প্রতিহত করা হবে: বগুড়ায় শিবির সভাপতি

নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হবে: জামায়াত আমির

বিশ্ববিদ্যালয়ের আইন ভেঙে ধানের শীষের প্রচারণায় পাবিপ্রবি শিক্ষক

‘গণভোট মানতে যারা অস্বীকৃতি জানিয়েছে তারা জনগণের ম্যান্ডেট প্রত্যাখ্যান করেছে’

পাবনায় দলীয় নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

‘খলিলুর রহমানের মন্ত্রী হওয়াই প্রমাণ করে নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে’