নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হবে: জামায়াত আমির

Post Image


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, আমরা আগেও বলেছি নির্বাচনের দিন গণভোট করার সিদ্ধান্তকে আমরা ভালো চোখে দেখছি না। নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।

শনিবার বিকেলে চট্টগ্রামের প্যারেড মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় পিআর সম্পর্কে তিনি বলেন, পিআর নিয়ে আমরা এখনও অনঢ় আছি। আমাদের এই দাবি জনগণের স্বার্থেই, ইনশাল্লাহ জামায়াত ক্ষমতায় গেলে পিআর বাস্তবায়ন করা হবে।

তিনি আরো বলেন, জামায়াত নয় জনগণের বিজয় নিশ্চিত করতে আমরা কাজ করছি। চট্টগ্রামেও এসেছি জনগণের বিজয় নিশ্চিত করতে, জনগণের বিজয়ের বার্তা দিতে। জামায়াতের কোনো প্রার্থীর বিজয় হোক সেই কথা বলতে আসেনি, বলছিও না। আমাদের এখন পজেটিভ এজেন্ডা। আমরা কি করব, জাতির জন্য কি ভাবছি সেগুলো করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে। কারো খোঁচার জবাব দেওয়ার কোনো সময় আমাদের নেই।

জামায়াতের আমির আরো বলেন, আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাধ এনে দেওয়া, দুর্নীতিমুক্ত করা। আমাদের এই যুদ্ধ আপষহীন। এই যুদ্ধে আমরা এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। আমরা আমাদের গন্তব্যে না পৌঁছা পর্যন্ত আমরা ইনশাল্লাহ থামব না, কোন কিছু আমাদের থামাকে পারবে না। মিডিয়া জাতির দর্পণ, আপনারা বিবেককে শাণিত করবেন। এই যুদ্ধে আপনারাও সামিল হবেন। কারণ দেশ আমাদের সবার। কারো কাছে, কোন পরিবার, দলের কাছে আমরা আমাদের দেশের রাজনীতি ইজারা দেব না। এদেশের মালিক এদেশের জনগণ। তাদের হাতে আমরা ক্ষমতা দিতে চাই।

চট্টগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, এটি বীর চট্টলা। চট্টগ্রাম হলো ইসলামের গেইওয়ে। একইসাথে মুক্তিযুদ্ধের ঘোষণাও হয়েছে এই এলাকায়। সিপাহী যুদ্ধের সময় এখানকার একটি গৌরবোজ্জল ভূমিকা ছিল।

উল্লেখ্য তিনি চট্টগ্রামের ফিরোজশাহ কলোনী এলাকার ‘’বড় মাদ্রাসায়’’ একটি মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

সর্বাধিক পঠিত

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’