২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ

Post Image

নওগাঁ ও চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সাত খুনের ঘটনায় সরকারের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা উদ্বেগজনকভাবে হুমকির মুখে পড়েছে। সরকার কি এসব বিষয় আমলে নিচ্ছেন?


মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি সরকারের সমালোচনা করে এসব কথা বলেন।


জামায়াত আমির লেখেন, 'গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের দম্পতি ও তাদের দুটি অবুঝ শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। একইভাবে নৃশংস কায়দায় চট্টগ্রামে তিনজনকে হত্যা করা হয়েছে।'


সরকারের সমালোচনা করে তিনি লেখেন, 'দেশে যখন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত, এসময় জনগণের নিরাপত্তা উদ্বেগজনকভাবে হুমকির মুখে পড়েছে। সরকার কি এসব বিষয় আমলে নিচ্ছেন?'


তিনি আরও লেখেন, 'আজ চট্টগ্রাম সিটি কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের কিছুসংখ্যক ছাত্র আহত হয়। এর মধ্যে একজন ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছাত্রদলের ধারালো অস্ত্রের আঘাতে তার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।'


ডা. শফিকুর রহমান সরকারকে পরামর্শ দিয়ে লেখেন, 'সরকারের উচিত শান্তিশৃঙ্খলা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সরকারের উচ্চপর্যায়ের লোকেরা এখন বিরোধীদলের চরিত্রহননে ব্যস্ত, যা কারো জন্যই কল্যাণকর নয়।'


হত্যাকারীদের শাস্তি দাবি করে তিনি লেখেন, 'যাদেরকে নৃশংস কায়দায় খুন করা হয়েছে, খুনিদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি এবং আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি।'

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ

একতরফা ব্লেম না দেওয়ারে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

এমপি হওয়ার প্রস্তাব আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি-তাসনিম জারা

বিরোধীদলীয় নেতার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সংসদে জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন ১১ দলের নারী সদস্যরা

রাজনৈতিক কমিটমেন্ট ঠিক রেখেছে জামায়াত: মাহমুদা মিতু

নিজে না পারলেও সংসদে যাচ্ছেন জামায়াত নেতার স্ত্রী

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সর্বাধিক পঠিত

ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষ, আহত ৫০

রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তফশিল দিন: ইসিকে নাহিদ

নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হবে: জামায়াত আমির

মা-বোনদের হিজাব নিয়ে টানাটানি করলে আগুন জ্বলবে: মামুনুল হক

বিশ্ববিদ্যালয়ের আইন ভেঙে ধানের শীষের প্রচারণায় পাবিপ্রবি শিক্ষক

ভোটকেন্দ্র দখল কঠোরভাবে প্রতিহত করা হবে: বগুড়ায় শিবির সভাপতি

‘খলিলুর রহমানের মন্ত্রী হওয়াই প্রমাণ করে নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে’

‘গণভোট মানতে যারা অস্বীকৃতি জানিয়েছে তারা জনগণের ম্যান্ডেট প্রত্যাখ্যান করেছে’

পাবনায় দলীয় নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় জামায়াতের প্রতিক্রিয়া

ভোটার ও প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়