রাজধানী জুড়ে ডিএমপির ফুটপাত-সড়ক উচ্ছেদ অভিযান চলছে

Post Image

রাজধানী জুড়ে ডিএমপির ফুটপাত-সড়ক উচ্ছেদ অভিযান চলছে


ফুটপাত ও রাস্তার পাশের অংশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদে তৃতীয় দিনের মতো রাজধানী জুড়ে চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ'র (ডিএমপি) বিশেষ অভিযান।


শনিবার (৪ এপ্রিল) সকালে মোহাম্মদপুরের টাউল হল এলাকায় অভিযান পরিচালনা করে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম।


তিনি জানান, ফুটপাতের ব্যবসায়ীদের সতর্ক করা হচ্ছে কিন্তু তারা যদি আইন না মানেন তাহলে কঠোর হবে পুলিশ।


তবে সকাল থেকে দেখা যায় অভিযানের খবরে আগে থেকেই নিজেদের দোকানপাট সরিয়ে নিচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।


ডিএমপির ট্রাফিক বিভাগের আটটি জোন একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করছে। বিভাগ গুলো হলো— রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান। অভিযানের আওতায় রয়েছে সড়কের পাশে গড়ে ওঠা খাবারের রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।



ডিএমপি বলছে, সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

দৃষ্টি কেড়েছে ফাটাকেষ্ট, দাম ৩ লাখ

রামিসা ঘটনায় রাজধানীতে শিবিরের বিক্ষোভ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলা

তেজগাঁওয়ে বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ

রাজা বদলায় তবু, চাঁদাবাজি বন্ধ হয় না

অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা হবে না

পল্লবীতে সাত বছরের শিশুকে হত্যা

বিজয় সরণির কলমিলতা কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে

সর্বাধিক পঠিত

রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে : আসিফ নজরুল

লাফ দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরের তালিকায় ঢাকা

বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে : মির্জা আব্বাস

পুরান ঢাকায় জুতা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

দেশের ফেরার সিদ্ধান্ত একক নিয়ন্ত্রণাধীন নয়: তারেক রহমান

ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকে

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকে

পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান