তেজগাঁও লিংক রোড অবরোধ করেছে পোশাক শ্রমিকরা

Post Image

রাজধানীর তেজগাঁও লিংক রোড অবরোধ করে আন্দোলন করেছেন পোশাক শ্রমিকরা। এতে ওই এলাকায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে অবরোধ তুলে নেওয়ায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


রোববার (০৫ এপ্রিল) ঢাকা মহানগরীর গুলশান জোনের ট্রাফিক পুলিশের পক্ষে এ তথ্য জানানো হয়।


পুলিশ জানিয়েছে, সকাল ১০টার পর মহাখালী-নাবিস্কোর মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের আনুমানিক ৭০০/৮০০ পোশাককর্মী বেতনের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করা শুরু করেন। এতে তেজগাঁও টু মহাখালী- উত্তরা রুটে এবং উত্তরা টু মহাখালী- তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে সড়ক ছেড়ে দেন বিক্ষোভকারীরা।


অবরোধের সময় ট্রাফিক পুলিশের পক্ষে ভোগান্তি এড়াতে ডাইভারশন অনুসরণ করার জন্য অনুরোধ করা হয়। তখন তারা জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা- মহাখালী রুটে চলাচল করা যাবে। মহাখালী ফ্লাইওভার ব্যবহার করে উত্তরা/গুলশান/বনানী থেকে তেজগাঁওয়ের দিকে চলাচল করা যাবে।


এ ছাড়া কাকলী বামে মোড়-কামাল আতাতুর্ক সড়ক-গুলশান-২ হয়ে নতুন বাজার/ গুলশান-১ হয়ে রামপুরা, হাতির ঝিলগামী গন্তব্যে যাওয়া যাচ্ছে। অনুরুপভাবে বিপরীত দিক থেকে চলাচল করা যাবে।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

যাত্রাবাড়ী চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত এক

সাভারে শ্রমিক অসন্তোষের সংবাদ সংগ্রহে গিয়ে ৮ সাংবাদিক আহত

ঢাকা-আরিচা মহাসড়কে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

কল্যাণপুরে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নি*হত ৪

মিরপুরে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, বন্ধ মেট্রোরেলের একটি স্টেশন

মিরপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে

রাজধানীতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, কোনাবাড়িতে পুলিশ বক্সে আগুন