রামিসা ঘটনার রায় আজ

Post Image

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনা মামলার রায় বেলা ১১টায় হতে পারে।

রোববার (৭ জুন) সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সকাল ৮টা ৫০ মিনিটে কারাগার থেকে প্রিজনভ্যানে করে রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় দেশজুড়ে আলোচিত মামলার প্রধান আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হয়েছে

এদিন সকাল সাড়ে ৮টার দিকে একই মামলার অপর আসামি সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে আদালতে আনা হয়। রায় ঘোষণার আগে দুজনই হাজতখানায় রয়েছেন। আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা। এ সময় তাকে কৌশলে নিজেদের বাসায় ডেকে নেন স্বপ্না। সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। একপর্যায়ে সোহেলের দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান তিনি। ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং অন্যান্যরা ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় সোহেলের শয়নকক্ষের মেঝেতে তার মরদেহ এবং একটি বড় বালতির মধ্যে মাথা দেখতে পান। 

পরে জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বপ্নাকে হেফাজতে নেয় পুলিশ। একপর্যায়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ২০ মে পল্লবী থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।

এই বিভাগের আরও খবর

রাজধানী

সর্বশেষ খবর

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

ধানমন্ডি ৩২ নম্বরে ছবি ও ভিডিও ধারণ করায় একজন আটক

এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ

রাজধানীতে আ.লীগ-যুবলীগের ঝটিকা মিছিল, লঞ্চ থেকে দুই নেতা গ্রেপ্তার

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

সর্বাধিক পঠিত

শেষ পর্যন্ত চেষ্টা করব জোট যেন অটুট থাকে: নাহিদ ইসলাম

ধানমন্ডি ৩২ নম্বরে নেওয়া হচ্ছে দুটি বুলডোজার

রাজধানীতে আজ কোথায় কী কর্মসূচি

যে কারণে ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

ঢাকা-৪ আসনে ১০ দলীয় জোটের মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা সৈয়দ জয়নুল আবেদীনের

উত্তরায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ঢাকা-৪ আসনে ১০ দলীয় জোটের মতবিনিময় সভা: ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা সৈয়দ জয়নুল আবেদীনের

মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে

রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি ও জরুরি নির্দেশনা

ঢাকার শীত নিয়ে নতুন তথ্য আবহাওয়া অফিসের