বিয়ে করলেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা

Post Image


আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। নিজেকে বদলে নেওয়ার পর এবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এ সুখবর জানিয়েছেন লুবাবা।


কিছুদিন ধরেই তার জীবনযাপনে পরিবর্তনের ইঙ্গিত মিলছিল। সম্প্রতি এক পোস্টে নিজের আধ্যাত্মিক রূপান্তরের কথাও ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন তিনি, যা নতুন এই সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


এবার বিয়ের বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুবাবা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’


লুবাবার এই পরিবর্তনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন। বিয়ের খবরটি শেয়ার করার পর কমেন্ট বক্সে শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন জানিয়েছেন।


একজন মন্তব্য করেছেন, ‘মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।’ অন্য একজন শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনাদের ভালো রাখুক।’

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

কারিনা কায়সার আর নেই

১৬ ডিসেম্বর আত্মসমর্পণে ওসমানী ছিলেন না, এ নিয়ে কোনো সিনেমা হয়েছে?

পারফর্ম করতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন জায়েদ খান

ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে আদালতের দ্বারস্থ জয়া

দীর্ঘ অপেক্ষা, অবশেষে আসছে ‘মানি হাইস্ট’এর নতুন সিজন

প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা সরকার

মুক্তির অপেক্ষায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে নতুন চমক

নির্বাচনে জয়ী থালাপতি বিজয়কে নিয়ে পূজা হেগড়ের পোস্ট ভাইরাল

সর্বাধিক পঠিত

বিয়ে করলেন আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

পথচারীকে মারধরের ঘটনায় মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

আমার পরিবারে সবাই বিএনপি, নারী এমপির একটা সিট আমাকে দেয়া হোক: রিনা খান

যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?

ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম

বাগদান হয়েছে, বিয়ে হবে দেশের আইনি প্রক্রিয়ায়: লুবাবা

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির

‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়’

গোপনে ঢাকায় কনসার্ট করছেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম!