বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির

Post Image


ঢাকার রাস্তায় পথচারীকে মারধরের ঘটনায় সমালোচনার মুখে পড়া রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির আবারও আলোচনায় এসেছেন। তবে এবার কোনো বিতর্ক নয়, বরং ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করেই নজর কাড়ছেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানকে বিয়ে করেছেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে মনিকা নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা বিয়ে করেছি।


প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে মালা বদলের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে। পুরো আয়োজনে ছিল সরলতা, আর দম্পতির হাসি-খুশি মুহূর্তগুলোও স্পষ্টভাবে ধরা পড়ে। ভিডিওটি প্রকাশের পর দ্রুতই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


বিয়ের খবরে নেটিজেনদের প্রতিক্রিয়া ছিল ভিন্ন ভিন্ন। কেউ তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন, আবার কেউ প্রশ্ন তুলেছেন বিয়ের পেছনের উদ্দেশ্য নিয়ে। বিশেষ করে নাগরিকত্ব বা পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়েও কিছু মন্তব্য দেখা গেছে।


এর আগে ঢাকার একটি ঘটনায় পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগে মনিকা কবিরের বিরুদ্ধে মামলা হয়, যা তাকে ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। সেই ঘটনার রেশ পুরোপুরি শেষ না হতেই নতুন এই বিয়ের খবর তাকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

অভিনেতা আলভী রিমান্ডে

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো

অভিনেতা জাহের আলভী কারাগারে

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ আদালতের

যত দিন বেঁচে থাকব, মমতা দিদির সঙ্গে আছি: দেব

আবার আলোচনায় শাকিব-বুবলীর কন্যা

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

সর্বাধিক পঠিত

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির

গোপনে ঢাকায় কনসার্ট করছেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম!

‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়’

ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম

দুইবার হার্ট অ্যাটাক, এবার স্ট্রোক করলেন সংগীতশিল্পী তৌসিফ

হাদির উপর হামলার নিন্দা জানিয়ে হুমকির মুখে অভিনেত্রী চমক

যৌতুক ছাড়া একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ

মেয়ের বাবা হলেন পালিয়ে বিয়ে করা সেই গায়ক

বিবাহবহির্ভূত সম্পর্ক, সংসার ভাঙল মৌসুমী হামিদের

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব খান-শবনম বুবলী