দীর্ঘ অপেক্ষা, অবশেষে আসছে ‘মানি হাইস্ট’এর নতুন সিজন

Post Image

নেটফ্লিক্সের জনপ্রিয় স্প্যানিশ সিরিজ ‘মানি হাইস্ট’ বা ‘লা কাসা দে পাপেল’ শেষ হয়েছিল ২০২১ সালে। পাঁচটি সিজনের পর গল্পের ইতি টানলেও দর্শকদের আগ্রহ কমেনি একটুও। পরে সিরিজটির জনপ্রিয় চরিত্র বার্লিনকে কেন্দ্র করে নতুন স্পিন-অফও নিয়ে আসেন নির্মাতা অ্যালেক্স পিনা।

সম্প্রতি নেটফ্লিক্সের নতুন এক টিজার ঘিরে আবারও আলোচনায় এসেছে এই ফ্র্যাঞ্চাইজি।

ভক্তদের প্রশ্ন, এবার কি আসছে ‘মানি হাইস্ট’-এর ষষ্ঠ সিজন, নাকি তৈরি হচ্ছে নতুন কোনো স্পিন-অফ?

জনপ্রিয় এই সিরিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে সম্প্রতি নেটফ্লিক্স  স্পেনের সেভিলে জমকালো একটি আয়োজন করে। অনুষ্ঠানে গুয়াদালকুইভির নদীতে বিশেষ নৌকা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে লাল জাম্পস্যুট ও ডালির মুখোশ পরে অংশ নেন শিল্পীরা। পাশাপাশি পরিবেশন করা হয় সিরিজটির জনপ্রিয় গান  ‘বেলা চাও’।

অনুষ্ঠানে দেখানো টিজারে ‘মানি হাইস্ট’-এর বিখ্যাত কয়েকটি মিশনের ঝলক দেখা যায়। এর মধ্যে ছিল স্পেনের রয়্যাল মিন্ট ও ব্যাংক অব স্পেন ডাকাতির দৃশ্য। পাশাপাশি নতুন কিছু অভিযানের ইঙ্গিতও দেওয়া হয়।

তবে নতুন কনটেন্টটি মূল সিরিজের ষষ্ঠ সিজন, নাকি আলাদা কোনো স্পিন-অফ— সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি নেটফ্লিক্স।

জানা গেছে, দর্শকদের আগ্রহ ধরে রাখতেই বিষয়টি গোপন রাখা হয়েছে।

এদিকে অনুষ্ঠানে আরও ঘোষণা দেওয়া হয়েছে, বার্লিন–এর দ্বিতীয় সিজন চলতি বছরের ১৫ মে মুক্তি পাবে। নতুন সিজনে নাম ভূমিকায় থাকা পেদ্রো আলোনসোর পাশাপাশি দেখা যাবে কেইলা চরিত্রে মিশেল জেনার এবং ড্যামিয়ানের চরিত্রে ট্রিস্টান উল্লোয়াকে। গল্পে তারা মালাগার ডিউকের মুখোমুখি হবেন।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

এআইয়ের বিরুদ্ধে রাস্তায় রোবটদের বিক্ষোভ

সোশ্যাল মিডিয়ায় আশির দশকের ছবিতে সয়লাব, অংশ নেবেন যেভাবে

‘জুলাইযোদ্ধা’ শব্দটির সততা ও নিরপেক্ষতা এখন আর নেই: আরশ খান

খেলনা বিমান’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা

একবারের জন্যও বলিনি অভিনয় করে পাপ করেছি : পপি

নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস

খালেদা জিয়ার সাজে ভ্লগ, নেটিজেনদের প্রশংসায় ভাসছেন চমক

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’ যুক্ত হচ্ছেন রাফসান-সুনেরাহ