ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম

Post Image

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকবার একাধিক পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন। আবারও দিলেন সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচন করার ঘোষণা। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।


তবে এবার বগুড়া নয়, হিরো আলম জানান, ঢাকার ১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন তিনি।


এই আসনের সবচেয়ে আলোচিত ও শক্ত প্রার্থী আন্দালিব রহমান পার্থ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি থেকে লড়বেন। এ ছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপিসহ আরো বেশ কয়টি দলেরও প্রার্থী রয়েছেন। তাদের সঙ্গে হিরো আলম এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হবেন বলেই জানা গেছে।

তবে অনেক দল তার সঙ্গে যোগাযোগ করছে বলেও জানান তিনি।


হিরো আলম বলেন, নির্বাচনে অংশ নেওয়া আমার কাছে শুধু জয়ের বিষয় না, এটা একটা প্রতিবাদের মাধ্যমও। আগে যেমন প্রতিবাদ করেছি, এবারও করব। দেশে এখন একটা সুষ্ঠু নির্বাচন হোক এটা সবার প্রত্যাশা।


আমিও তাই চাই। কিন্তু নির্বাচন নিয়ে নানা টালবাহানা চলছে। সেজন্যই নির্বাচন করব। আমি ১০০ ভোট পেলেও কোনো সমস্যা নেই। নির্বাচন হোক, সুষ্ঠুভাবে হোক।

মানুষ উৎসব করে ভোট দিতে আসুক।


তিনি আরো বলেন, অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে। আমি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। দলগুলো যেসব প্রস্তাব দিচ্ছে সেগুলো আমি মানতে পারব কি না সেটা ভেবে দেখছি। ব্যাটে-বলে মিললে কোনো দলে যাব। নইলে স্বতন্ত্র প্রার্থী হব।


নিজেকে নিম্নবিত্ত শ্রেণির প্রতিনিধি দাবি করে হিরো আলম বলেন, আমি সংসদে যেতে চাই গরিব, প্রান্তিক আর অবহেলিত মানুষদের প্রতিনিধি হয়ে। কারণ আমি বিশ্বাস করি এই দেশের আসল শক্তি ওই পরিশ্রমী মানুষের মধ্যেই আছে। তারা সারাদিন শ্রম দেয়। দেশটা এগিয়ে নেয়। কিন্তু রাষ্ট্রের সেবা পেতে গিয়ে সবচেয়ে বেশি উপেক্ষিত হয় তারাই। আমি তাদের জন্য কাজ করতে চাই, মাঠে থাকতে চাই।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ আদালতের

যত দিন বেঁচে থাকব, মমতা দিদির সঙ্গে আছি: দেব

আবার আলোচনায় শাকিব-বুবলীর কন্যা

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব খান-শবনম বুবলী

বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

সর্বাধিক পঠিত

যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?

বাগদান হয়েছে, বিয়ে হবে দেশের আইনি প্রক্রিয়ায়: লুবাবা

‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়’

ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির

গোপনে ঢাকায় কনসার্ট করছেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম!

দুইবার হার্ট অ্যাটাক, এবার স্ট্রোক করলেন সংগীতশিল্পী তৌসিফ

হাদির উপর হামলার নিন্দা জানিয়ে হুমকির মুখে অভিনেত্রী চমক

মেয়ের বাবা হলেন পালিয়ে বিয়ে করা সেই গায়ক

যৌতুক ছাড়া একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ