গোপনে ঢাকায় কনসার্ট করছেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম!

Post Image

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। নিরাপত্তার কারণে বাংলাদেশে ১৩ ডিসেম্বর তার কনসার্ট বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। এরপর এই শিল্পী ঢাকার বিভিন্ন জায়গায় প্রাইভেট শো করেছেন বলে খবর পাওয়া গেছে। 


এরই মধ্যে আতিফ আজ (১৮ ডিসেম্বর) ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশেও কনসার্ট করেছেন। যেখানে আতিফ ছাড়াও বাংলাদেশের মিনার ও প্রিতম গান করেন।


আতিফের এই কনসার্ট ঘিরে এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই কনসার্ট এআইইউবিএর নিজেদের মাঠে শুরু হয় দুপুর ২টায়। যেখানে শুধু বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্টাফরা অংশ নেন। তবে এই কনসার্টে আতিফের অংশগ্রহণের বিষয়ে গোপন রাখা হয়েছে বলেও জানানো হয়।

 

এর আগে সামাজিক মাধ্যমে বাতিল হওয়া কনসার্ট নিয়ে বাংলাদেশি ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করেন আতিফ আসলাম। এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘প্রিয় বাংলাদেশি ভক্তরা, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৩ ডিসেম্বর ঢাকায় আমাদের কনসার্টটি আর অনুষ্ঠিত হচ্ছে না। আয়োজক দল প্রয়োজনীয় স্থানীয় অনুমতি, নিরাপত্তাজনিত ছাড়পত্র এবং লজিস্টিকসহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেনি।


তবে আতিফের প্রাইভেট এই কনসার্টগুলো কারা আয়োজন করছে এ বিষয়ে কিছু জানা যায়নি। এই আয়োজনের নাম দেওয়া হয়েছে ‘মিউজিক বিয়ন্ড বাউন্ডারিস’।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ আদালতের

যত দিন বেঁচে থাকব, মমতা দিদির সঙ্গে আছি: দেব

আবার আলোচনায় শাকিব-বুবলীর কন্যা

শাকিবকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট মিষ্টি জান্নাতের

মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব খান-শবনম বুবলী

বিয়ে করলেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেতা শেলী, খোঁজ নিচ্ছে না কেউ!

সর্বাধিক পঠিত

যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?

বাগদান হয়েছে, বিয়ে হবে দেশের আইনি প্রক্রিয়ায়: লুবাবা

‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়’

ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম

গোপনে ঢাকায় কনসার্ট করছেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম!

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির

দুইবার হার্ট অ্যাটাক, এবার স্ট্রোক করলেন সংগীতশিল্পী তৌসিফ

হাদির উপর হামলার নিন্দা জানিয়ে হুমকির মুখে অভিনেত্রী চমক

মেয়ের বাবা হলেন পালিয়ে বিয়ে করা সেই গায়ক

যৌতুক ছাড়া একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ