প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা সরকার

Post Image

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাউল শিল্পীদের নিয়ে করা ভাইরাল বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাউল শিল্পী হাসিনা সরকার। এর আগে নারী বাউল শিল্পীরা কুপ্রস্তাব পান এবং ‘বেডে’ না গেলে অনেক সময় অনুষ্ঠান পাওয়া যায় না বলে মন্তব্য করেছিলেন তিনি।

সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে বলেন, সব বাউল শিল্পীর কাছে আমি ক্ষমা চাচ্ছি। সবাই যেন আমাকে আগের মতো আগলে রাখেন, সেই প্রত্যাশা করছি।

ভিডিও বার্তায় হাসিনা সরকার বলেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি অভিযোগ করে জানান, মিরপুরে কিছু লোক এসে তার একটি অফিস বন্ধ করে দেয়। এমনকি ‘হাসিনা সরকার’ নাম হওয়ায় বিভিন্ন মঞ্চ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এই বাউল শিল্পী বলেন, ‘অনেক জায়গায় বলা হয়েছে, হাসিনা সরকার নামে কোনো শিল্পী গান গাইতে পারবে না। শিল্পীদের ক্লাব থেকে আমাকে গানের অফার দেওয়া হলেও পরে সেই সুযোগ অন্য শিল্পীদের দিয়ে দেওয়া হয়েছে। এসব কারণে আমি কষ্ট পেয়েছিলাম।’

তিনি আরও বলেন, ক্ষোভ ও হতাশা থেকেই তিনি আগের মন্তব্য করেছিলেন। তার ভাষায়, ‘রাগের মাথায় বলেছিলাম, যার সঙ্গে যার লিংক থাকে, তাদের অনুষ্ঠান দেওয়া হয়। আমার সঙ্গে কারও সম্পর্ক না থাকায় আমাকে ডাকা হয় না এটা বলা আমার ভুল হয়েছে।’

ভিডিও বার্তায় তিনি আরও উল্লেখ করেন, কিছু অদক্ষ শিল্পী অনুষ্ঠান পেলেও প্রকৃত বাউল শিল্পীরা অনেক সময় অবহেলিত হন। তবে তার বক্তব্যে বাউল অঙ্গনের কেউ কষ্ট পেয়ে থাকলে সবার কাছে প্রকাশ্যে ক্ষমা চান তিনি।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

রাগ করলা’ নিয়ে মাতামাতি, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয়

কারিনা কায়সার আর নেই

১৬ ডিসেম্বর আত্মসমর্পণে ওসমানী ছিলেন না, এ নিয়ে কোনো সিনেমা হয়েছে?

পারফর্ম করতে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন জায়েদ খান

ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধের দাবিতে আদালতের দ্বারস্থ জয়া

দীর্ঘ অপেক্ষা, অবশেষে আসছে ‘মানি হাইস্ট’এর নতুন সিজন

প্রকাশ্যে ক্ষমা চাইলেন হাসিনা সরকার

মুক্তির অপেক্ষায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে নতুন চমক

সর্বাধিক পঠিত

পথচারীকে মারধরের ঘটনায় মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

আমার পরিবারে সবাই বিএনপি, নারী এমপির একটা সিট আমাকে দেয়া হোক: রিনা খান

যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?

ঢাকা-১৭ আসনে প্রার্থী হবেন হিরো আলম

বাগদান হয়েছে, বিয়ে হবে দেশের আইনি প্রক্রিয়ায়: লুবাবা

‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়’

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির

গোপনে ঢাকায় কনসার্ট করছেন জনপ্রিয় গায়ক আতিফ আসলাম!

দুইবার হার্ট অ্যাটাক, এবার স্ট্রোক করলেন সংগীতশিল্পী তৌসিফ