মুক্তির অপেক্ষায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে নতুন চমক

Post Image

ঢালিউড অভিনেতা শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার অফিসিয়াল টিজার মুক্তি পেয়েছে।

ঢালিউড অভিনেতা শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার অফিসিয়াল টিজার মুক্তি পেয়েছে। এ টিজারটি কিং খান নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে পোস্ট দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদে মুক্তি পাবে ‘রকস্টার’। এখন দেখার অপেক্ষা, বড়পর্দায় কতটা ঝড় তুলতে পারেন তিনি। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় টিজারটি শেয়ার করে শাকিব খান নিজের সামাজিক মাধ্যমে লেখেন, ‘একটা ঝড় অনেক দিন ধরে পথ খুঁজছিল, এবার সে আসছে পর্দা কাঁপাতে।’

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত 'রকস্টার' সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। নুসরাত মাটি চিত্রনাট্যে সংলাপ লিখেছেন অয়ন আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মুক্তি পাওয়া টিজার দেখে ধারণা করা যাচ্ছে, 'রকস্টার' সিনেমাটি একটি মিউজিক্যাল থ্রিলার ঘরানার। যেখানে একজন রকস্টারের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে। গান, অ্যাকশন আর বিনোদনের মিশেলে ভিন্নধর্মী অভিজ্ঞতা পেতে পারেন সিনেমাপ্রেমী দর্শকরা।   

যদিও টিজারের শেষ অংশে একটি বার্তা দেওয়া হয়েছে, সেখানে দেখা গেছে— ‘এটি কেবল একটি জ্যামিং সেশন, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন।’ এতেই বোঝা যাচ্ছে, সামনে আরও চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন শাকিব খান।

'রকস্টার' সিনেমার নির্মাতারা একে ‘জ্যামিং সেশন’ হিসেবে উল্লেখ করেছেন, যা প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রায় ১ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে শাকিব খানকে একেবারে ভিন্ন ও আগ্রাসী লুকে দেখা গেছে। কনসার্টের উন্মাদনা, পারফরম্যান্স আর অ্যাকশন দৃশ্য— সব মিলিয়ে টিজারে তার শক্তিশালী উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতানো সঞ্জয় দেব আসছেন ঢাকায়

তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন আমির খান

আমি হার না মানার সিদ্ধান্ত নিয়েছি : বাঁধন

পাকিস্তানি তরুণের সঙ্গে বাগদানের গুঞ্জন, যা বললেন নাজনীন নীহা

অভিনেতা আলভী রিমান্ডে

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো

অভিনেতা জাহের আলভী কারাগারে

ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

সর্বাধিক পঠিত

হাদির উপর হামলার নিন্দা জানিয়ে হুমকির মুখে অভিনেত্রী চমক

যৌতুক ছাড়া একসঙ্গে ৬৩ এতিম কন্যার গণবিবাহ

মেয়ের বাবা হলেন পালিয়ে বিয়ে করা সেই গায়ক

মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন

বিবাহবহির্ভূত সম্পর্ক, সংসার ভাঙল মৌসুমী হামিদের

রাগ করলা’ নিয়ে মাতামাতি, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয়

মুক্তির অপেক্ষায় শাকিব খানের ‘রকস্টার’, আসছে নতুন চমক

সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ আদালতের

কন্যাসন্তানের বাবা-মা হলেন শাকিব খান-শবনম বুবলী

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো