প্রকাশ্যে দম-এর পোস্টার

যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে?

Post Image

আসছে ঈদে নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় ‘দম’ সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে শুরু থেকেই ব্যাপক আগ্রহ। অবশেষে রোববার দুপুরে প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার, যা দর্শকের মাঝে নতুন করে উন্মাদনা তৈরি করেছে। একইসঙ্গে এই সিনেমায় বড় চমক দিতে চলেছেন অভিনেতা আফরান নিশো।

সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত সারভাইভাল ঘরানার এই গল্পটি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানানো হয়েছে। পোস্টারে আফরান নিশোর এক বিধ্বংসী ও রহস্যময় লুক ফুটে উঠেছে। পোস্টারের বাম দিকে দেখা যাচ্ছে নিশোর মুখাবয়ব, যেখানে তার কপালে এবং চোখের পাশে গভীর ক্ষতের চিহ্ন স্পষ্ট। নিশোর এই ‘রাফ অ্যান্ড টাফ’ অবতার সিনেমাটির নাম ‘দম’ এবং এর সারভাইভাল গল্পের সঙ্গে দারুণ সামঞ্জস্যপূর্ণ।

পোস্টারের ডান দিকে মরুভূমি, পাহাড়ি প্রান্তরের আবহ, যেখানে একদল ঘোড়সওয়ার এবং অস্ত্রধারী সৈনিকদের দেখা যাচ্ছে, যা একটি উত্তপ্ত পরিস্থিতির ইঙ্গিত দেয়। পোস্টারে বড় অক্ষরে লেখা ‘দম’ শব্দের নকশাতেও একটি রাইফেলের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে।

সিনেমাটির পোস্টার শেয়ার করে নির্মাতা রেদওয়ান রনি লিখেছেন, শুধু লড়াই নয়, অস্তিত্বের প্রশ্ন! যত বাধাই আসুক, দম থাকলে ঠেকায় কে? সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনির চলচ্চিত্র ‘দম’ আসছে ঈদুল ফিতর ‘২৬ এ। 

উল্লেখ্য, ‘চোরাবালি’ ও ‘আইসক্রিম’ নির্মাণের দীর্ঘ ১০ বছর পর এই সিনেমার মাধ্যমে পরিচালনায় ফিরছেন রনি। এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমার বড় অংশের শুটিং হয়েছে কাজাখস্তানে, বাকি কাজ সম্পন্ন হয়েছে বাংলাদেশে। আফরান নিশো ছাড়াও ‘দম’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পূজা চেরী এবং ডলি জহুর। 

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

‘আমার মানসিক শান্তি নষ্ট করে দিলেন, এরপর কী বাকি থাকল আর’

এআই ব্যবহার করে কারও সম্মানহানির উদ্দেশ্যে মিথ্যা কনটেন্ট তৈরি ও প্রচার কোনোভাবেই বিনোদন হতে পারে না: মেহজাবীন

এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন

‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী

নানা পাটেকরের প্রয়াণে তারিক আনাম খানের শ্রদ্ধা

শুটিংয়ের প্রথম দিনই বিজয়ের কথায় কাঁদেন রাশমিকা

এবার বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক

দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের