ফের সমঝোতার আহ্বান ট্রাম্পের, না হলে ‘সম্পূর্ণ ধ্বংসের’ হুমকি

Post Image


মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং বিশ্ববাজারে জ্বালানি অস্থিরতার প্রেক্ষাপটে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


তবে একই সঙ্গে ইরানকে কঠোর সতর্কবার্তাও দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালু না হলে এবং দ্রুত যুদ্ধবিরতির চুক্তি না হলে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ, তেলক্ষেত্র ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেওয়া হতে পারে।


সোমবার (৩০ মার্চ) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কূটনৈতিক আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতির’ পরেও কোনো সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। 


তিনি বলেন, এর পরও যদি কোনো কারণে চুক্তি না হয় এবং হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে উন্মুক্ত না করা হয়, তাহলে ইরানে আমাদের ‘অবস্থান’ শেষ করে দেব।


ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের সব বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ ও খারগ দ্বীপ ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেব। যা আমরা ইচ্ছাকৃতভাবে এখনো ‘স্পর্শ’ করিনি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফের সমঝোতার আহ্বান ট্রাম্পের, না হলে ‘সম্পূর্ণ ধ্বংসের’ হুমকি

ইসরায়েলের রাসায়নিক কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

পরমাণু অস্ত্র না ছাড়লে ইরান নামে কোনো দেশ থাকবে না

“যুদ্ধে নামলে রাজপুত্রদেরই আগে পাঠান”- ইরান ইস্যুতে ব্যাননের বিস্ফোরক মন্তব্য

“যুদ্ধকারীদের প্রার্থনা কবুল হয় না”— বিশ্বনেতাদের প্রতি পোপের কড়া বার্তা

এবার ওমান উপসাগর নিয়ন্ত্রণে নিল ইরান, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প

নেপালের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

সর্বাধিক পঠিত

ফ্রিডম ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক

ভালোবেসে ৭০ বছর বয়সী বৃদ্ধকে ২২ বছরের তরুণী বিয়ে

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

যে তিন কারণে মাদুরোকে লক্ষ্যবস্তু বানালো ট্রাম্প

আবারও সীমান্তে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

ফ্রান্সের কাছ থেকে ১০০ রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

বিদেশিদের জন্য বাড়ি কেনার আইন শিথিল করল সৌদি আরব

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮