“যুদ্ধে নামলে রাজপুত্রদেরই আগে পাঠান”- ইরান ইস্যুতে ব্যাননের বিস্ফোরক মন্তব্য

Post Image


মার্কিন রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব ও সাবেক কৌশলবিদ স্টিভ ব্যনন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধে যদি কেউ অংশ নেয়, তবে সংশ্লিষ্ট দেশগুলোর রাজপুত্রদেরই প্রথম সারিতে পাঠানো উচিত।

শনিবার নিজের ‘ওয়ার রুম’ পডকাস্টে বক্তব্য দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প এর ঘনিষ্ঠ এই মিত্র বলেন, সম্ভাব্য স্থল অভিযানের প্রথম ধাপে উপসাগরীয় অঞ্চলের অভিজাত পরিবার ও তাদের সন্তানদের অংশগ্রহণ থাকা উচিত।

ব্যানন কটাক্ষ করে বলেন, “রাজপুত্রদের ইউনিফর্ম পরে যুদ্ধে নামতে দেখা যাক। বিশেষ বাহিনীতে তাদের কেউ আছে কি না—তা-ও দেখা দরকার।” একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো নানা ক্ষেত্রে ওয়াশিংটনকে ব্যবহার করছে।

তিনি আরও বলেন, ইসরায়েল, আরব দেশ এবং ইউরোপ—সবাই যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘খেলা’ করছে, অথচ যুক্তরাষ্ট্রই সেনা পাঠাচ্ছে। তার মতে, সামরিক পদক্ষেপের পাশাপাশি বিকল্প ও কূটনৈতিক পথ খোলা রাখা উচিত।

ঐতিহাসিক প্রসঙ্গ টেনে ব্যানন বলেন, “আমরা যেন ২ হাজার ৩০০ বছর আগে আলেকজান্ডার যা করেছিলেন, সেই পথেই হাঁটছি।” তিনি ইঙ্গিত করেন, এমন যুদ্ধে আঞ্চলিক দেশগুলোকেই সামনে থাকা উচিত।

নির্দিষ্টভাবে সংযুক্ত আরব আমিরাতের কথাও উল্লেখ করে তিনি বলেন, খারগ দ্বীপে সম্ভাব্য অভিযানে তাদের এগিয়ে আসা উচিত। পাশাপাশি দুবাইকে ইরানের অর্থপাচারের কেন্দ্র বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে একই সময়ে কূটনৈতিক তৎপরতাও জোরদার হচ্ছে। সংঘাত এড়াতে পাকিস্তান ‘অর্থবহ’ আলোচনার প্রস্তাব দিয়েছে। ইতোমধ্যে সৌদি আরব, মিসর ও তুরস্কের প্রতিনিধিরা ইসলামাবাদে বৈঠক করছেন, যাতে উত্তেজনা কমিয়ে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের পথ তৈরি করা যায়।

উল্লেখ্য, এর আগের দিন ফ্লোরিডায় এক বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মেকে নিয়েও মন্তব্য করেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

শি জিনপিংয়ের জন্য লালগালিচা পরিষ্কার করলেন মার্কিন সেনারা

শি জিনপিংয়ের জন্য লালগালিচা পরিষ্কার করলেন মার্কিন সেনারা

ইরানের হুঁশিয়ারি ‘মার্কিন হামলায় যুদ্ধ ছড়াতে পারে ভারত মহাসাগরে’, ঝুঁকিতে দক্ষিণ এশিয়া

আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট

‘নিষেধাজ্ঞা, চাপ কিংবা সামরিক শক্তি প্রয়োগে ইরান মাথা নত করবে না’

ইরানের সঙ্গে তিন ঘণ্টার ‘খুবই ফলপ্রসূ’ বৈঠক হয়েছে: ট্রাম্প

দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান এরদোগানের

সর্বাধিক পঠিত

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

মার্কিন কারাগারে কেমন আছেন মাদুরো?

ব্রিকস সম্মেলনে পুতিন-মোদির ভাইরাল সেলফি এআই দিয়ে বানানো

১৩ মাস পর ‘বাংলাদেশি বয়কট’ প্রত্যাহার করল শিলিগুড়ির হোটেল মালিকরা

অনুমতি ছাড়া চিঠি পাঠিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

শান্তিচুক্তির ‌‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট

যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহকে দায়ী করলেন নেতানিয়াহু

“যুদ্ধে নামলে রাজপুত্রদেরই আগে পাঠান”- ইরান ইস্যুতে ব্যাননের বিস্ফোরক মন্তব্য

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের