সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

Post Image

গাজায় ত্রাণ বহনকারী নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে আটক সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গসহ ১৭১ জনকে মুক্তি দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের কর্মকর্তারা জানান, তারা নৌবহর থেকে আটক করা ১৭১ জনকে মুক্তি দিয়ে গ্রিস এবং স্লোভাকিয়ায় পাঠিয়েছেন।

মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে গ্রিস, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, সার্বিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা রয়েছেন বলেও জানানো হয়েছে। খবর বিবিসির

এমন একটি সময় এই ঘটনা ঘটলো, যখন গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হতে যাচ্ছে। আলোচনায় অংশ নিতে হামাসের প্রতিনিধি দলের সদস্যরা ইতোমধ্যেই মিশর পৌঁছেছেন। ইসরায়েলের প্রতিনিধিদেরও সোমবার মিশর পৌঁছানোর কথা রয়েছে।

তাদের মধ্যকার আলোচনার মাধ্যমে দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসান হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এদিকে শান্তি আলোচনা দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘আমাকে বলা হয়েছে প্রথম ধাপ এই সপ্তাহেই শেষ হবে। আমি সবাইকে আরও দ্রুতগতিতে অগ্রসর হতে বলেছি।’

হামাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন খলিল আল-হায়া, যাকে লক্ষ্য করে গত মাসে কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছিল ইসরায়েল। তিনি রোববার মিশর পৌঁছেছেন।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ

হুথিদের দমনে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে মোহাম্মদ বিন সালমান

ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব

এক লাফে ১০৭ ডলার ছাড়াল তেলের দাম

অতীত পেছনে ফেলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের

পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ

কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিক

সর্বাধিক পঠিত

ইরানজুড়ে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের, ৪ মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল

অবশেষে ইমরান খানের সাক্ষাত পেল পরিবার

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা

ভারতে যেভাবে গ্রেপ্তার করা হয় ফয়সাল করিম মাসুদকে

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

২৩ বছরের অধ্যায়ের ইতি, ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা