আবারও সীমান্তে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

Post Image

অস্ত্রবিরতি ভেঙে আবারও পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছে। 

পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, আফগান বাহিনী প্রথমে গুলিবর্ষণ শুরু করে, যার জবাবে পাকিস্তানি বাহিনী পাল্টা গুলি করে। এতে আফগান বাহিনীর ট্যাংক ও সামরিক পোস্টে ক্ষয়ক্ষতি হয় বলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তার বরাতে জানানো হয়েছে। 

এর আগে, মঙ্গলবার ভোর থেকে পাল্টাপাল্টি রকেট হামলা চালায় আফগানিস্তান ও পাকিস্তান। স্থানীয় সময় ভোর চারটা নাগাদ দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের শুরাবাক জেলায় ইসলামাবাদ রকেট হামলা চালায় বলে অভিযোগ করে কাবুল।

এর জবাবে, সীমান্তবর্তী পাকিস্তানি চৌকি ও অবস্থান লক্ষ্য করে পাল্টা রকেট ছোড়ে তালেবান যোদ্ধারা। শামসাদারসহ বেশ কয়েকটি পোস্ট ধ্বংসের দাবি করে তারা। তবে এসব হামলায় নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তথ্যসূত্র : এপি ও আরব নিউজ।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

আজ কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে

মিত্র ইরানকে কখনই ছেড়ে যাবে না রাশিয়া: মেদভেদেভ

জাপানে ঘুমের প্রতিযোগিতা: প্রথম পুরস্কার ১৭ লাখ টাকা

ছেলের গেমিং আসক্তি বুঝতে গিয়ে ৬০ বছর বয়সী মা নিজেই এখন জনপ্রিয় গেমার

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

শান্তিচুক্তির ‌‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া