ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

Post Image

ইন্দোনেশিয়ায় গত সপ্তাহে একটি আবাসিক স্কুল ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারী কর্তৃপক্ষ আজ সোমবার এ তথ্য জানিয়েছে। এ ঘটনাকে চলতি বছরে দেশটির সবচেয়ে ভয়াবহ বিপর্যয় বলে অভিহিত করা হয়েছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) পূর্ব জাভা প্রদেশের সিদোয়ারজো শহরে আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ধসে পড়ার পর শতাধিক শিক্ষার্থী আটকা পড়ে, ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে এবং পরে অনেকের মৃত্যু হয়।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার গভীর রাতে উদ্ধারকারীরা ভারী যন্ত্র ব্যবহার করে ধ্বংসস্তুপের ৮০ শতাংশ পরিষ্কার করেছে এবং বেশিরভাগ শিক্ষার্থীর মরদেহ ও শরীরের অংশ খুঁজে পেয়েছে।

দুর্যোগ প্রশমন সংস্থার একজন ডেপুটি বুদি ইরাওয়ান বলেন, উদ্ধারকৃত মরদেহের ভিত্তিতে মোট ৫০ জন মারা গেছেন। ১০৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত নিখোঁজ আছেন ১৩ জন। আজ সোমবারের শেষ নাগাদ তাদেরকে উদ্ধার করার মাধ্যমে উদ্ধারকারীরা তাদের অনুসন্ধান শেষ করবে বলে আশা করা হচ্ছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, “একটি ভবন থেকে এই বছর সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। ২০২৫ সালে প্রাকৃতিক বা অন্যান্য সব ধরনের দুর্যোগের মধ্যে সিদোয়ারজোর মতো এত বেশি মানুষের মৃত্যুর ঘটনা ঘটেনি।”

একই সংবাদ সম্মেলনে অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা ইউধি ব্রামান্ত্যো বলেন, আরো পাঁচটি দেহের অংশ পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় যে মৃতের সংখ্যা কমপক্ষে ৫৪ জন। ইউধি আরো বলেন, “আমরা আশা করছি আজই উদ্ধার কাজ শেষ করতে পারব এবং মরদেহগুলো (পরিবারের কাছে) ফিরিয়ে দেব।”

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ

হুথিদের দমনে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে মোহাম্মদ বিন সালমান

ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব

এক লাফে ১০৭ ডলার ছাড়াল তেলের দাম

অতীত পেছনে ফেলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের

পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ

কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিক

সর্বাধিক পঠিত

নেপালে গণঅভ্যুত্থানকারীরা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পথে

ইরানজুড়ে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের, ৪ মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

অবশেষে ইমরান খানের সাক্ষাত পেল পরিবার

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা

ভারতে যেভাবে গ্রেপ্তার করা হয় ফয়সাল করিম মাসুদকে

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান