ফ্রিডম ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক

Post Image

ত্রাণ নিয়ে গাজার উদ্দেশে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক করেছে দখলদার ইসরাইল। আন্তর্জাতিক জলসীমা থেকে তাদের আটক করা হয়। আটক যাত্রীরা সবাই সুস্থ্য ও নিরাপদে আছেন বলে জানিয়েছে ইসরাইলি বাহিনী। খবর আল জাজিরার।


ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) জানিয়েছে, আজ (বুধবার) তিনটি ছোট জাহাজে আক্রমণ করে ইসরাইল। এই তিনটিতে আক্রমণের আগে ইসরাইলি সেনাবাহিনী দ্য কনশেনস নামে একটি জাহাজে হামলা চালায়। এতে সাংবাদিক, ডাক্তার ও অধিকর্মীসহ ৯৩ জন যাত্রী ছিলেন।


সব যাত্রীকে আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে এফএফসি।


এ দিকে ইসরাইল জানিয়েছে, গাজার ওপর আরোপ করা সমুদ্র অবরোধ ভাঙার চেষ্টাকারী একটি নতুন নৌবহরকে আটকে দেয়া হয়েছে। তাদের জাহাজ এবং যাত্রীদের আটক করে একটি ইসরাইলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।


সামাজিকমাধ্যম এক্সে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, ‘নৌ অবরোধ ভেঙে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি ব্যর্থ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। জাহাজ এবং যাত্রীদের একটি ইসরাইলি বন্দরে স্থানান্তর করা হয়েছে। সকল যাত্রী নিরাপদ এবং সুস্থ আছেন। যাত্রীদের দ্রুত নির্বাসিত করা হবে বলে আশা করা হচ্ছে।’


টাইমস অব ইসরাইল জানায়, ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নৌবহরে নয়টি জাহাজ রয়েছে। প্রায় দুই সপ্তাহ আগে ইতালি থেকে যাত্রা শুরু করে নৌবহরটি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ

হুথিদের দমনে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে মোহাম্মদ বিন সালমান

ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব

এক লাফে ১০৭ ডলার ছাড়াল তেলের দাম

অতীত পেছনে ফেলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের

পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ

কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিক

সর্বাধিক পঠিত

নেপালে গণঅভ্যুত্থানকারীরা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পথে

ইরানজুড়ে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের, ৪ মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

অবশেষে ইমরান খানের সাক্ষাত পেল পরিবার

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা

ভারতে যেভাবে গ্রেপ্তার করা হয় ফয়সাল করিম মাসুদকে

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান