যুদ্ধবিরতি মানছে না ইসরাইল

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

Post Image

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মধ্যেই গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলায় চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর হামলায় ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৭৭ জন আহত হয়েছেন। এ হামলায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে তিনটি স্থানে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েল। স্থানীয় সময় বিকেলের দিকে দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় হামলায় বহু মানুষ হতাহত হন। গাজা সিটির পূর্বাংশের শুজাইয়া এলাকায় হামলা হলে সেখানে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক বাস্তুচ্যুত মানুষের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া জেইতুন মহল্লার একটি ভবনে আঘাত হানলে একটি পুরো পরিবারসহ কমপক্ষে ১০ জন নিহত হন

আল জাজিরার গাজা সিটি প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, একজন বাবা, মা এবং তাদের তিন সন্তান ঘটনাস্থলেই মারা যান। তার ভাষায়, যুদ্ধবিরতির পরও অব্যাহত বোমাবর্ষণে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

এ হামলার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে ইসরায়েল ও হামাস। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, খান ইউনুস এলাকায় তাদের সেনাদের ওপর গুলি চালানো হলে তারা পাল্টা হামলা করতে বাধ্য হয়

অন্যদিকে, হামাস এই দাবি প্রত্যাখ্যান করেছে। সংগঠনটি বলেছে, ইসরায়েল ভুয়া অজুহাত দেখিয়ে নতুন করে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় গণহত্যা চালানোর উদ্দেশ্যে পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে উত্তপ্ত করে তুলছেন।

গাজা উপত্যকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র-সমর্থিত একটি প্রস্তাব পাশ করেছে। প্রস্তাবে গাজায় একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং একটি বোর্ড অব পিস গঠন করে শাসনব্যবস্থা তদারকির কথা বলা হয়েছে। এর অংশ হিসেবে গাজার নিয়ন্ত্রণ থেকে হামাসকে সরে দাঁড়াতে বলা হয়েছে। তবে কোনো কিছুর তোয়াক্কা না করে এমন হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

গাজায় তীব্র হামলার পাশাপাশি বুধবার লেবাননেও ইসরায়েলি বাহিনী অভিযান চালায়। এর আগের দিন দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ১৩ জনের বেশি নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও ১ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। (সূত্র আলা জাজিরা)

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর ইচ্ছা নেই: ইরান

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা দিল চীন

বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা শরিফ

২৩ বছরের অধ্যায়ের ইতি, ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা

আমি না বলা পর্যন্ত ইরানে হামলা চলবে, বিদ্যুৎকেন্দ্র-সেতুও ধ্বংস করব: ট্রাম্প

পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

সর্বাধিক পঠিত

শ্রীলঙ্কার কাছে ডুবে যাচ্ছে ইরানি নৌবাহিনীর জাহাজ

স্বামী ও কন্যাকে হারানোর পর চলে গেলেন খামেনির স্ত্রীও

উত্তপ্ত পরিস্থিতিতে ইসলামী বিশ্বকে জরুরি পদক্ষেপের আহ্বান এরদোয়ানের

মধ্যপ্রাচ্যে ছাড়িয়ে এবার তুরস্কেও ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

বন্যায় তলিয়েছে সাপের খামার, ছড়িয়ে পড়েছে ৯০০ বিষধর সাপ

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

মার্কিন বাহিনীও ইরানে হামলায় যোগ দিয়েছে

দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

ফের ইরানে ভূমিকম্প, তবে কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তেহরান!

ইরান-ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা