নেপালের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

Post Image


স্কুল ও বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক দলের সংশ্লিষ্ট সব ধরনের ছাত্রসংগঠন নিষিদ্ধের ঘোষণা দিয়েছে নেপালের নবগঠিত সরকার। এর পরিবর্তে আগামী ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক ‘স্টুডেন্ট কাউন্সিল’ গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।


নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রথম মন্ত্রিসভা বৈঠকেই শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দেন। এ লক্ষ্যে ১০০ দফার একটি বিস্তৃত সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে সরকার।


এ কর্মসূচির বড় অংশ জুড়ে রয়েছে শিক্ষা খাত।


শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমানো এবং পড়াশোনাকে আনন্দদায়ক করার জন্য পঞ্চম শ্রেণি পর্যন্ত সব ধরনের প্রথাগত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে বিকল্প এবং মনস্তাত্ত্বিক মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি যাচাই করা হবে। এ ছাড়া দীর্ঘদিনের সেশন জট কমিয়ে আনতে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সংগতি রেখে পরীক্ষার ফলাফল প্রকাশের বাধ্যবাধকতার কথাও জানিয়েছে নতুন সরকার।


অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে স্নাতক (অনার্স) পর্যায়ে ভর্তির জন্য এখন থেকে নাগরিকত্ব সনদের প্রয়োজনীয়তা তুলে দেওয়া হয়েছে। এ ছাড়া শিক্ষকদের পেনশন এবং রেকর্ড ব্যবস্থাপনা পদ্ধতিকে আগামী অর্থবছর থেকে প্রাদেশিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিকেন্দ্রীকরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন সরকারের আশা, এসব সংস্কারের মূল লক্ষ্য হলো শিক্ষাকে আরও অন্তর্ভুক্তিমূলক, শিক্ষার্থীবান্ধব এবং গবেষণাধর্মী করে গড়ে তোলা।


এদিকে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নেপালের দীর্ঘদিনের রাজনৈতিক ঐতিহ্যে সরাসরি হুমকি দিয়ে ঘোষণা করেছেন, আগামী ৯০ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো থেকে সকল প্রকার রাজনৈতিক ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হবে।


এগুলোর পরিবর্তে গঠন করা হবে সম্পূর্ণ নির্দলীয় ‘স্টুডেন্ট কাউন্সিল’। মূলত একাডেমিক প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ কমিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নেপালের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ইরানের হামলায় সৌদি আরবে মার্কিন বিমান ঘাঁটি ‘তছনছ’

পেন্টাগন ইরানের মাটিতে সেনা পাঠালে ‘কফিন’ হয়ে ফিরে যাবে

যুদ্ধ বন্ধে নতুন শর্ত ইরানের

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

একাধিক যুদ্ধফ্রন্টের চাপে ‘ধ্বংসের পথে’ ইসরায়েলি সেনাবাহিনী: সেনাপ্রধান

কাতারের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তিতে সই করল ইউক্রেন

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি পেয়েছে থাইল্যান্ড

সর্বাধিক পঠিত

ফ্রিডম ফ্লোটিলার সবগুলো জাহাজ আটক

ভালোবেসে ৭০ বছর বয়সী বৃদ্ধকে ২২ বছরের তরুণী বিয়ে

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৪

আবারও সীমান্তে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

ফ্রান্সের কাছ থেকে ১০০ রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

বিদেশিদের জন্য বাড়ি কেনার আইন শিথিল করল সৌদি আরব

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

যে তিন কারণে মাদুরোকে লক্ষ্যবস্তু বানালো ট্রাম্প

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮