আদালতকে দলীয় স্বার্থে ব্যবহারের অপচেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

Post Image


আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার এবং পুনরায় দলীয়করণের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বিচার বিভাগকে বিতর্কিত করে গণরায়কে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস লক্ষ্য করা যাচ্ছে।


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, তাদের রাজনৈতিক লড়াই এখনো শেষ হয়নি। বিচার সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন করে আন্দোলন গড়ে তুলতে হবে।


তিনি আরও দাবি করেন, জুলাই সনদ ও গণভোটের ভিত্তিতে গঠিত সরকারের বৈধতাকে চ্যালেঞ্জ জানাতে আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা চলছে। একই সঙ্গে বিচার বিভাগকে আবারও দলীয় প্রভাবের আওতায় নেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


সোমবার (২ মার্চ) এনসিপির চট্টগ্রামের বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কাজে যদি আদালতকে ব্যবহার করা হয়, তাহলে তার পরিণত ভালো হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। জনগণের প্রত্যাশা অনুসারে নির্বাচনী ইশতেহার পাল্টানোর আহ্বান জানান নাহিদ।

 

নাহিদ আরো বলেন, আমাদের সবাইকে চাঁদাবাজদের বিরুদ্ধে  কাজ করতে হবে। ঢাকায় শুধু নাসিরুদ্দিন পাটোয়ারীর নেতৃত্ব দিলে হবে না। আমরা আশা করি, এই চট্টগ্রাম থেকে দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ তৈরি হবে।


এসময়  আরো উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ইশরাক হোসেনের পদত্যাগের সংবাদ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত

যে কারণে ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাইয়ে ঐক্য কেন এত দ্রুত বিনষ্ট হলো, প্রশ্ন নুরুল হক নূরের

‘দায়িত্ব পালনে ব্যর্থ হলে চুড়ি পরে বসে থাকুন’, ডিসিকে জামায়াত নেতা

পিএসসির দিকে শকুনের নজর বিএনপি সরকারের— সাদিক কায়েম

জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে ভালোবাসেন : রিজভী

সর্বাধিক পঠিত

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা এখনো অপূর্ণ: জামায়াত আমির

বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে: তারেক রহমান

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

এনসিপির সকল কার্যক্রম থেকে নিজেকে নিষ্ক্রিয় করলেন নুসরাত তাবাসসুম

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

বিএনপি ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করা হবে: তারেক রহমান

আদালতকে দলীয় স্বার্থে ব্যবহারের অপচেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম

তানোরে এমপি মুজিবুর রহমানের সঙ্গে জামায়াতের মতবিনিময়