পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ, ২ জনের মরদেহ উদ্ধার

Post Image


পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে মধ্যরাতে দাদিকে হত্যা এবং বাড়ি থেকে নাতনিকে অপহরণের পর তার মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে কোনো একসময় এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।


নিহতরা হলেন, ভবানীপুর উত্তরপাড়া গ্রামের নজিমুদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার (১৫)।


পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, নাতনিকে অপহরণের পর যৌন সহিংসতার শিকার করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 


পারিবারিক সূত্র জানায়, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হন স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যান তারা। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।


একপর্যায়ে নাতনি জামিলাকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে সরিষাক্ষেতে বিবস্ত্র অবস্থায় লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে ধারণা করছে স্বজন ও এলাকাবাসী।


​ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, এটি একটি অত্যন্ত বর্বরোচিত হত্যাকাণ্ড। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধনন

পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে ধর্ষণ, ২ জনের মরদেহ উদ্ধার

ক্লাবের পদ-পদবি দখল নিয়ে ছাত্রদলের মারামারিতে কমিটি বিলুপ্ত

খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ছাত্রদল নেতা

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২

তারাবি শেষে ফেরার পথে দলীয় কর্মীদের হাতে খুন বিএনপি নেতা

চাঁদপুরে পার্কিংয়ে থাকা তিন বাসে আগুন

সর্বাধিক পঠিত

জামায়াত ক্ষমতায় গেলে সাঈদী হত্যার বিচার করা হবে : জামায়াত আমির

কমেছে স্বর্ণের দাম

খুলনার আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ গ্রেফতার

আরেক আসনে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ফরিদগঞ্জে অস্ত্রসহ বিএনপি নেতা আটক

ডেএসডির জনসভায় আসার পথে হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৫

কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

করোনার নতুন ঢেউ দেশে, জুনে ২২ জনের মৃত্যু

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান