মোংলায় ঝালাই করে মদের দোকান বন্ধ করে দিলেন ক্ষুব্ধ মুসল্লিরা

Post Image


বাগেরহাটের মোংলা পৌরসভায় একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানের দরজা ঝালাই করে বন্ধ করে দিয়েছেন স্থানীয় মুসল্লিরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে পৌরসভার আলিয়া মাদরাসা রোড এলাকায় অবস্থিত সরোয়ার হোসেনের মালিকানাধীন দোকানটির দরজা ঝালাই করা হয়।


স্থানীয় সূত্র জানায়, জুমার নামাজ শেষে আলিয়া মাদরাসা জামে মসজিদ প্রাঙ্গণে বসে মুসল্লিরা দোকানটি বন্ধ করার সিদ্ধান্ত নেন। পরে তারা দোকানের সামনে গিয়ে দরজা ঝালাই করে দেন।


স্থানীয় মুসল্লি আলী আজম জানান, রমজান মাস শুরুর আগেই মুসল্লিদের পক্ষ থেকে দোকান মালিককে একাধিকবার অনুরোধ করা হয়েছিল দোকানটি সাময়িকভাবে বন্ধ রাখার জন্য। তবে তিনি অনুরোধে সাড়া না দেওয়ায় জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিরা এ পদক্ষেপ নেন।


মোংলা পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলী বলেন, ‘মদের দোকানটির সামনেই একটি মাদরাসা ও একটি মসজিদ রয়েছে। সেখানে বসে মদ্যপান করে অনেকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।


বিষয়টি একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাই ক্ষুব্ধ মুসল্লিরা এ উদ্যোগ নিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পিএসসির অধীনে দুই মন্ত্রণালয়ে নিয়োগ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ভাইরাল প্রধান শিক্ষিকার পাশে দাঁড়ালেন সহকর্মীরা

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

মেট্রোরেল দেখে শেখ হাসিনা কেঁদেছিলেন আজ

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে

সর্বাধিক পঠিত

লাঠি নিয়ে প্রত্যেকটি সেন্টার পাহারা দেবেন : খেলাফত মজলিসের নেতা

হেফাজত আমিরের সঙ্গে আসিফের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে

শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ, স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেল কক্সবাজার

কোনো মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না: সালাহউদ্দিন

ফেসবুকে এমন স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিলো না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনী অনিয়ম তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জামায়াত প্রার্থীর

শত নির্যাতনেও ছাত্রশিবিরের অগ্রযাত্রা থামানো যায়নি : নূরুল ইসলাম সাদ্দাম

মোংলায় ঝালাই করে মদের দোকান বন্ধ করে দিলেন ক্ষুব্ধ মুসল্লিরা

যার ভোট তিনিই দেবেন, আমরা ভোটার-প্রার্থীদের নিরাপত্তা দেবো

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধনন