ভাইরাল প্রধান শিক্ষিকার পাশে দাঁড়ালেন সহকর্মীরা

Post Image

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার রিল ভিডিও। ভিডিওতে দেখা যায়- ওই শিক্ষিকা বিদ্যালয় প্রাঙ্গনেই শাড়ি পরে খোলা চুলে বিভিন্ন অঙ্গ-ভঙ্গি করছেন এবং ব‍্যাকগ্রাউন্ডে ‘আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চায় হারাতে’ গান। যা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ওই শিক্ষিকার নাম বিউটি পাল। ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিউটি পাল নিজের ফেইসবুক একাউন্ট (annabel Li Li) থেকে কয়েক সেকেন্ডের একটি রিল ভিডিও পোস্ট করেন। প্রধান শিক্ষিকার এমন ভিডিও দেখে স্থানীয় সচেতন মহল এবং শিক্ষার্থীদের অভিভাবকের মধ্যে তীব্র প্রতিক্রিয়া বিরাজমান ছিল।

তবে নানা সমালোচনার পর এবার বিউটি পালের পাশে দাঁড়িয়েছেন তারই সহকর্মীরা। অনেকেই নিজ নিজ প্রোফাইলে রিলস পোস্ট করে তার পক্ষে ক্যাপশন লিখছেন। অনেকে আবার ফেসবুকে পোস্ট করে তার পাশে দাঁড়াচ্ছেন।


প্রাথমিক শিক্ষিকা পলাশী বাইন রিলস পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, ‘একজন শিক্ষক কি হাসতে পারবে না? গাইতে পারবে না? একটু সাজতে পারবে না? একটু স্টাইল করে ঘুরতে পারবে না? সারা সিলেটে তোলপাড় শুরু হয়ে গেল শিক্ষিকা নিয়ে। কিন্তু কী করলেন তিনি? শুধু স্ট্যাইল করে একটু পোজ দিয়ে ভিডিও করলেন। এটা দোষের হয়ে গেল। শিক্ষক জাতির জাত চলে গেল? 


আরেক শিক্ষিকা হাসনাহেনা শাপলা বলেন, সব দোষ প্রাইমারি শিক্ষকদের। শিক্ষক তুমি নাচবে কেন, গাইবে কেন, ফেসবুকে আসবে কেন, স্বাধীনতা তোমার থাকবে কেন? তুমি জানো না তুমি শিকলে বাঁধা? এ আমার নীরব প্রতিবাদ।

উম্মে কুলসুম নামের আরেক শিক্ষিকা লিখেন, শিক্ষক মানে কি শুধু ক্লাস রুম, খাতা কলম আর দায়িত্বের বোঝা? শিক্ষকরাও মানুষ, তাদেরও মন আছে ,অনুভূতি আছে, আনন্দ বেদনা আছে। শিক্ষকদের রোবট ভাববেন না । একজন শিক্ষক একটু হাসতে চায়, একটু আনন্দ করতে চায়, নিজের মনকে একটু ভালো রাখতে চায়। কারণ একজন প্রফুল্ল আর মানষিক ভাবে ভালো থাকা শিক্ষকই তার শিক্ষার্থীদের আরো সুন্দরভাবে শেখাতে পারেন। তাই অযথা ট্রল নয়, আসুন একে অপরের প্রতি সম্মান ও সহমর্মিতা দেখাই।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ভাইরাল প্রধান শিক্ষিকার পাশে দাঁড়ালেন সহকর্মীরা

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

মেট্রোরেল দেখে শেখ হাসিনা কেঁদেছিলেন আজ

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে

আর্জেন্টিনাকে গুছিয়ে দিয়ে যাবেন মেসি

সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির পদক্ষেপে ব্যর্থ

উজিরপুরে বাসচাপায় নিহত ২, আহত ৫

সর্বাধিক পঠিত

রাজনৈতিক দলে নারীর প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিতের দাবি মহিলা পরিষদের

আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর

ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে হত্যা, বিএনপির নেতাসহ আটক ৪

হেফাজত আমিরের সঙ্গে আসিফের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে

লাঠি নিয়ে প্রত্যেকটি সেন্টার পাহারা দেবেন : খেলাফত মজলিসের নেতা

কোনো মানুষ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না: সালাহউদ্দিন

নির্বাচনী অনিয়ম তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জামায়াত প্রার্থীর

শপথ নিলেন সালাহউদ্দিন আহমদ, স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেল কক্সবাজার

ফেসবুকে এমন স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিলো না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শত নির্যাতনেও ছাত্রশিবিরের অগ্রযাত্রা থামানো যায়নি : নূরুল ইসলাম সাদ্দাম