কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরি

Post Image


কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মিরপুর পৌরসভার একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে মিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই চুরির বিষয়টি জানাজানি হয়।


স্থানীয় ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা বিদ্যালয়ের বাইরের দিকে (রাস্তার পাশে) লাগানো ক্যামেরা দুটি খুলে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিষয়টি নজরে এলে স্কুল কর্তৃপক্ষ দ্রুত প্রশাসনকে অবহিত করে।


মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতের কোনও এক সময় সিসি ক্যামেরা দুটি চুরি হয়ে যায়। সকালে স্কুল কর্তৃপক্ষ চুরির বিষয়টি টের পেয়ে আমাকে জানায়। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ সাধারণ ডায়েরি করেছে। রিটার্নিং কর্মকর্তাকে আমরা অবহিত করেছি। বুধবার সকালে একই স্থানে আবারও নতুন ক্যামেরা প্রতিস্থাপন করবো। 


মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় সাধারণ ডায়েরি করেছেন। সোমবার রাতের কোনও এক সময় চোর ক্যামেরা দুটি নিয়ে চলে যায়। ক্যামেরা দুটি এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিদ্রোহীদের চাপে বিএনপি প্রার্থী, নেতাকর্মীরা বিভক্ত

কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসিটিভি ক্যামেরা চুরি

ফেনীতে ভুল তথ্যে জামায়াত সমর্থকের বাড়িতে অভিযান

অধিকার ফিরে পাওয়ার উৎসবে বাড়ি ফেরা মানুষের ঢল

দুই হেভিওয়েটের সঙ্গে মান্নার লড়াই

জামায়াত নেতার বাসায় পুলিশি তল্লাশি, ওসি প্রত্যাহারের দাবি

‘দাঁড়িপাল্লার জয় হবে, ইনশাল্লাহ’ লিখে বহিষ্কার ছাত্রদল নেতা

বাঞ্ছারামপুরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি নির্বাচন কমিশন: জামায়াত প্রার্থী

সর্বাধিক পঠিত