রাজধানীতে ককটেল বিস্ফোরণে যুবক আহত

Post Image


রাজধানীর যাত্রাবাড়ীতে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. আজিম (২৭) নামে ডেইরি ফার্মের এক কর্মচারী আহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কোনাপাড়ার মিনি কক্সবাজার এলাকার একটি মাঠে এ ঘটনা ঘটে।


পরে আহত যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।


আহত আজিম জোসনা ডেইরি ফার্ম নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।


জোসনা ডেইরি ফার্মের মালিক শফিকুল ইসলাম সাদেক জানান, কর্মচারী আজিম বিকেলে ফার্মের পাশের একটি মাঠে ঘাস কাটতে যায়। পরে ঘাস কাটার এক পর্যায়ে কাঁচির আঘাতে বলের মতো দেখতে একটি বস্তু বিস্ফোরিত হয়। এতে আজিমের বাম হাতের তালু ক্ষতবিক্ষত হয় ও বাম পায়ের রানও আঘাতপ্রাপ্ত হয়।


পরে খবর পেয়ে দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। এরপর সেখান থেকে ঢাকা মেডিক্যালে আনা হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, বস্তুটি পরিত্যক্ত কোনো ককটেল ছিল। যেটি ঘাস কাটার সময় কাঁচির আঘাতে বিস্ফোরিত হয়েছে।


ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রাবাড়ী এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আহত হওয়ার পর ওই যুবককে হাসপাতালে আনা হয়। তার বাম হাতের তালু ক্ষতবিক্ষত হয়ে গেছে। এছাড়া বাম পায়ের রানেও আঘাত লেগেছে। ইতিমধ্যে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত

সব প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ চলছে, অভিযোগ জামায়াত আমিরের

নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

রাজনীতি থেকে অবসরে যাওয়ার গুঞ্জন নাকচ হাসিনার

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

সর্বাধিক পঠিত

রাজধানীতে ককটেল বিস্ফোরণে যুবক আহত

জবাবদিহিতা ও আধুনিক ডিজিটাল সিস্টেমে দুর্নীতি রোধ সম্ভব : ডা: শফিকুর রহমান

পঞ্চগড়-১ আসনে সারজিসের মনোনয়ন বৈধ ঘোষণা

সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে : মির্জা ফখরুল

বিতাড়িত ফ্যাসিবাদ বাংলার মাটিতে ফিরে আসবে না : মামুনুল হক

ওসমান হাদির আজাদির লড়াই আজ থেকে শুরু: নাসীরুদ্দীন পাটওয়ারী

রামগতিতে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে নির্বাচন মানা হবে না: জুলাই মঞ্চ

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা হবে: সাদিক কায়েম

চাঁদাবাজ, ঋণখেলাপিদের ঘুম হারাম করে দেব: হাসনাত আব্দুল্লাহ