রামগতিতে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

Post Image

লক্ষ্মীপুরের রামগতিতে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পৃথক পৃথক অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই নেতা হলেন—উপজেলার চরপোড়াগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম (৬০), চরআলগী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সফিক উদ্দীন (৪২)। আবুল কালাম চরপোড়াগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত দুধা মিয়ার ছেলে ও সফিক উদ্দীন চরআলগী ইউনিয়নের চর নেয়ামত গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট জি-২ এর আলোকে সোমবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পৃথক পৃথক অভিযানে তাদের নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই ইউনিয়নের শীর্ষ পর্যায়ের নেতা। সরকারের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান জানান, গ্রেপ্তার হওয়া দুজনকে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নাশকতা ঠেকাতে সরকারের ভূমিকা ‘ধরি মাছ না ছুঁই পানি’ ধরনের: হামিদুর রহমান আযাদ

সিলেট অভিমুখে ১১ দলের ট্রেনযোগে লংমার্চ স্থগিত

গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: গোলাম পরওয়ার

রাজধানীতে বিস্ফোরণ মামলায় কারাগারে যুবদল নেতা রানা

‘যুক্তরাষ্ট্র আলোচনার পথ বেছে নেবে নাকি যুদ্ধের, আমরা পরোয়া করি না’

‘সালাউদ্দিন আহমেদেই আমাদের আস্থা’—হাসনাত

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

‘গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক করতে বিএনপির উচিত রাশেদকে দ্রুত পাঠানো’

সর্বাধিক পঠিত

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ