রাজনীতি থেকে অবসরে যাওয়ার গুঞ্জন নাকচ হাসিনার

Post Image

আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে রাজনীতি থেকে অবসরে যাওয়ার গুঞ্জন নাকচ করেছেন দলটির সভাপতি শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের এই অবস্থায় রেখে তিনি বিশ্রামে যেতে পারেন না বলে মন্তব্য করে তিনি। 

মঙ্গলবার (৯ জুন) সাক্ষাতকারের প্রথম পর্ব প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে আছেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পরপরই ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, দেশের জন্য কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সম্প্রতি যা যা ঘটল, তাতে মা খুবই হতাশ। তাই তিনি আর রাজনীতি না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এরপর থেকে বার বার আওয়ামী লীগের নেতৃত্ব পুনর্গঠনের গুঞ্জন ছড়িয়েছে। 

শেখ হাসিনার কাছে এই সময় জানতে চায়, তিনি এই সিদ্ধান্তে (তার ছেলের দেওয়া) অনড় আছেন কিনা। লিখিত জবাবে শেখ হাসিনা বিষয়টি নাকচ করেন তিনি।

বাংলাদেশে ‘গণতন্ত্র আক্রান্ত’ ও দলের নেতাকর্মীরা নির্যাতিত দাবি করে প্রশ্ন ছুড়ে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘এমন একটা সময়ে আমি কীভাবে বলি, বিশ্রামে যাচ্ছি?’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করে তার পরেই আমি অবসর নেব।’

সেক্ষেত্রে দলের পরবর্তী নেতৃত্ব কাদের হাতে যাচ্ছে, এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগ প্রধান বলেন, ‘এটি গণতান্ত্রিক দল। কাউন্সিল (সম্মেলন)-এর মাধ্যমে, কর্মীদের মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত হবে।’

তাকে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারকে কূটনৈতিক চ্যানেলে একাধিকার চিঠি দেওয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, শেখ হাসিনা ফিরবেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সব প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ চলছে, অভিযোগ জামায়াত আমিরের

নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

রাজনীতি থেকে অবসরে যাওয়ার গুঞ্জন নাকচ হাসিনার

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে লড়তে পারবে আওয়ামী লীগ

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ ডা. শফিকুর রহমানের

অবসরে যাওয়া নাকচ করলেন হাসিনা

আজ ‘ছায়া বাজেট’ পেশ করবে জামায়াত

সর্বাধিক পঠিত

গণঅভ্যুত্থানের সেই আইকনিক জার্সিতে সংসদে হাসনাত আবদুল্লাহ

জুলাই সনদ ও গণভোট প্রশ্নে বিএনপির অবস্থান জাতির সাথে গাদ্দারির শামিল

সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে : মির্জা ফখরুল

জবাবদিহিতা ও আধুনিক ডিজিটাল সিস্টেমে দুর্নীতি রোধ সম্ভব : ডা: শফিকুর রহমান

বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ!

'জুলাই চেতনাকে বাদ দিয়ে গণতন্ত্র, সুসংহত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়'

বিতাড়িত ফ্যাসিবাদ বাংলার মাটিতে ফিরে আসবে না : মামুনুল হক

ওসমান হাদির ঘাতকদের ভারতে প্রবেশের খবর নাকচ করল বিএসএফ ও মেঘালয় পুলিশ

রামগতিতে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়-১ আসনে সারজিসের মনোনয়ন বৈধ ঘোষণা