পঞ্চগড়-১ আসনে সারজিসের মনোনয়ন বৈধ ঘোষণা

Post Image



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তা এ ঘোষণা দেন।


এর আগে ২৯ ডিসেম্বর জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইনকে সঙ্গে নিয়ে এই আসনে মনোনয়ন জমা দেন তিনি।


এদিকে ইকবাল হোসাইন দীর্ঘদিন ধরে নির্বাচনি প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন এবং মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। তবে জামায়াত ও এনসিপির মধ্যে আসন সমঝোতা হলে জোটের সিদ্ধান্ত অনুযায়ী এই আসনে সারজিস আলমকে প্রার্থী ঘোষণা করা হয়। ফলে ইকবাল হোসাইন নির্বাচন থেকে সরে দাঁড়ান।


জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন বলেছিলেন, জোটের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জোটের প্রার্থী সারজিস আলমকে বিজয়ী করতে জামায়াতের নেতাকর্মীরা মাঠে থাকবেন।


মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, ‘আমরা একটি স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। অতীতের মতো পেশিশক্তি, কালো টাকার প্রভাব ও হানাহানি আমরা আর দেখতে চাই না।’


তিনি আরও বলেন, ‘অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। ’২৪-এর অভ্যুত্থানে যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, অঙ্গ হারিয়ে ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদানের কারণেই আজকের এই বাস্তবতা। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবেনা: নাহিদ ইসলাম

সচিবালয়ের সামনে ১১-দলীয় ঐক্যের অবস্থান, পুলিশি বাধায় ‘ধাক্কাধাক্কি’

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘোষণা

সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে ১১ দলীয় ঐক্য

‘মারো না কেন, বাড়তে দাও কেন?’

বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম

জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়লেন আখতার

হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি এখন ওয়ার্ড যুবদল সম্পাদক

আ.লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করবে: রাশেদ খান

আজ টাঙ্গাইল ও সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান

দাইপুখুরিয়ায় হিন্দু সম্প্রদায়ের একজনসহ ৮ জনের জামায়াতে যোগদান

খেঁজুর গাছ হইলো মরুভূমির গাছ, আর ধান হইলো আমাদের প্রাণ: রুমিন ফারহানা

থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে : হাসনাত

কল্যাণ রাষ্ট্র গড়তে বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে: জামায়াত আমির

হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৫ ফেব্রুয়ারি

সিইসির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক বিকেলে

বিজয়ী হলে উচ্ছ্বাস নয়, সিজদায় পড়ব: জামায়াত আমির