জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত

Post Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। 

আজ মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করে মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন তিনি আনন্দিত। দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বৈঠকের তথ্য জানিয়ে ক্রিস্টেনসেন বলেছেন, ‘সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করে সংসদ অধিবেশনের অগ্রগতি নিয়ে আলোচনা করতে পেরে আনন্দিত।'

এদিকে বৈঠকের পর জামায়াত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের মধ্যে বৈঠকে নির্বাচন-পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন দিকসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে।

গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ, সুশাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয় বলেও জানিয়েছে জামায়াত।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত

সব প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ চলছে, অভিযোগ জামায়াত আমিরের

নীলফামারীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি

রাজনীতি থেকে অবসরে যাওয়ার গুঞ্জন নাকচ হাসিনার

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে লড়তে পারবে আওয়ামী লীগ

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ ডা. শফিকুর রহমানের

অবসরে যাওয়া নাকচ করলেন হাসিনা

সর্বাধিক পঠিত

'জুলাই চেতনাকে বাদ দিয়ে গণতন্ত্র, সুসংহত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়'

জুলাই সনদ ও গণভোট প্রশ্নে বিএনপির অবস্থান জাতির সাথে গাদ্দারির শামিল

বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ এমপি হান্নান মাসউদ!

সামনে আরও হত্যাকাণ্ড ঘটতে পারে : মির্জা ফখরুল

জবাবদিহিতা ও আধুনিক ডিজিটাল সিস্টেমে দুর্নীতি রোধ সম্ভব : ডা: শফিকুর রহমান

বিতাড়িত ফ্যাসিবাদ বাংলার মাটিতে ফিরে আসবে না : মামুনুল হক

ওসমান হাদির ঘাতকদের ভারতে প্রবেশের খবর নাকচ করল বিএসএফ ও মেঘালয় পুলিশ

রামগতিতে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়-১ আসনে সারজিসের মনোনয়ন বৈধ ঘোষণা

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা হবে: সাদিক কায়েম