জবাবদিহিতা ও আধুনিক ডিজিটাল সিস্টেমে দুর্নীতি রোধ সম্ভব : ডা: শফিকুর রহমান

Post Image


বাংলাদেশ কোনোভাবেই গরিব দেশ নয়; বরং অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণেই দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না—এমন মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পরিচ্ছন্ন সরকারব্যবস্থা, কার্যকর জবাবদিহিতা এবং আধুনিক ডিজিটাল সিস্টেম চালু করা গেলে দুর্নীতি রোধ করা সম্ভব। একই সঙ্গে চুরি হয়ে যাওয়া জনগণের অর্থও ফেরত আনা যেতে পারে।

মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। পোস্টে তিনি উল্লেখ করেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে উন্নয়ন টেকসই হয় না। দুর্নীতির কারণে রাষ্ট্রের সম্পদ অপচয় হয় এবং সাধারণ মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, যখন জনগণের সম্পদ রাষ্ট্রের কাছে আমানত হিসেবে সুরক্ষিত থাকে এবং তা স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে ব্যয় করা হয়, তখন মানুষের আস্থা ফিরে আসে। জনগণের আস্থাই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। এই আস্থা প্রতিষ্ঠিত হলে দেশ আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, আধুনিক ডিজিটাল ব্যবস্থাপনা চালু করলে সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বাড়ে এবং দুর্নীতির সুযোগ কমে আসে। ডিজিটাল লেনদেন ও তথ্য সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে অর্থের গতিপথ সহজেই নজরদারিতে রাখা সম্ভব।

ডা. শফিকুর রহমানের মতে, সুশাসন ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে পারলে বাংলাদেশ তার প্রকৃত সামর্থ্য অনুযায়ী উন্নয়ন অর্জন করতে পারবে। রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করাই সময়ের সবচেয়ে বড় দাবি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ. লীগ যদি মনে করে, তারা তাণ্ডব চালিয়ে রাজনীতিতে ফিরবে, তাহলে ভুল করবে

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজরদারিতে ড্রোন

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আ. লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, আগেরবার তো পালায় আসছিল’

নাটোরে স্লোগান দিয়ে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লো দুর্বৃত্তরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

সর্বাধিক পঠিত

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ