নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ধানের শীষের প্রচার শেষে বাড়ি ফেরার পথে সাবেক এক ছাত্রদল নেতার গাড়িতে গুলির ঘটনা ঘটেছে।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানিয়েছেন, রোববার (১ ফেব্রুয়ারি) রাত ৭টা ৪০ মিনিটের দিকে আড়াইহাজার বাজারের অদূরে সড়কের উপর এই ঘটনা ঘটে।
ছাত্রদলের সাবেক নেতা আমির হোসেন জানান, নিজে গাড়ি চালিয়ে তিনি বাড়িতে যাচ্ছিলেন। বাইপাস সড়ক পার হওয়ায় সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
তবে গুলি না লাগায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।







