বগুড়ায় নির্বাচনি মাঠে থাকবে ২৪ প্লাটুন বিজিবি

Post Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার বেলা ১২টার দিকে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরেফুল ইসলাম মাসুম এক সাংবাদিক সম্মেলনে এসব বিষয় জানান।

বগুড়া মহিলা ডিগ্রি কলেজে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) সদর ক্যাম্পে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

১৬ বিজিবির অধিনায়ক জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বগুড়াকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে বলে উল্লেখ করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরেফুল ইসলাম।

তিনি বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকার ২টি জেলায় ১৬টি উপজেলার ১০টি সংসদীয় আসনে মোট ১৬টি বেইজ ক্যাম্পে ৩৩ প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্য মোতায়েনের করা হয়েছে। এরমধ্যে শুধুমাত্র বগুড়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় ১২টি উপজেলায় ১২টি বেইজ ক্যাম্প স্থাপনের মাধ্যমে সর্বমোট ২৪ প্লাটুন বিজিবি সদস্য ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। বাকি ৯ প্লাটুন সদস্য নওগাঁর সংশ্লিষ্ট এলাকায় নিয়োজিত রয়েছেন।

​অধিনায়ক আরেফুল ইসলাম মাসুম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কো‌টি টাকা

রংপুরে কালিমার পতাকা নিয়ে বিক্ষোভ

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

হাদি হত্যার বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিরকুট

এটি বাজেট নয়, গরিব মারার প্রকল্প: সংসদে রফিকুল ইসলাম খান

শিক্ষার্থীদের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে

পাগলা মসজিদের ১৩ দানবাক্সে মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ

সর্বাধিক পঠিত

শহীদদের রক্তের বদৌলতেই ইসলাম উর্বর অবস্থানে এসেছে : অধ্যাপক ইউনুস

চরমোনাই পীর বলেছেন, জামায়াত কোনো ইসলামী দল নয়: মির্জা ফখরুল

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাসে আগুন

বগুড়ায় যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কার

প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে— হাসনাত আবদুল্লাহর অভিযোগ

বগুড়ায় নির্বাচনি মাঠে থাকবে ২৪ প্লাটুন বিজিবি

বাসের ধাক্কায় যুবদলের ২ নেতা নিহত

জামায়াত ক্ষমতায় এলে দেশটা পাকিস্তান হবে

শেরপুর-৩ আসনে নতুন তফসিল দেবে ইসি

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির