খুলনা বিশ্ববিদ্যালয়ে আত্মিক প্রশান্তির স্থাপত্য:কেন্দ্রীয় জামে মসজিদ

Post Image

বড় গম্বুজের ছায়ায় সারি সারি কাতার। দেয়ালের ফাঁক গলে ভেতরে প্রবেশ করে নরম আলো, আর খোলা পরিসরে অবাধে ঘুরে বেড়ায় বাতাস। 


ক্যাম্পাসের কোলাহল পেরিয়ে এখানে পা রাখলেই যেন মন ছুঁয়ে যায় এক অনাবিল প্রশান্তি। এমন দৃশ্য প্রতিদিনই দেখা যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে।


ইসলামী স্থাপত্যকলার অনন্য নিদর্শন এই মসজিদটি বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান আকর্ষণ। হাদি চত্বর অতিক্রম করে কটকার দিকে যেতে ডান পাশে চোখে পড়ে চোখধাঁধানো এই স্থাপনাটি। একসঙ্গে প্রায় তিন হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে এখানে।


খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের সিনিয়র ইমাম ও খতিব মুফতি আবদুল কুদ্দুস বলেন,“আমাদের লক্ষ্য হলো মসজিদটিকে আরও সুন্দর ও কার্যকর করে গড়ে তোলা। এখান থেকে যেন শিক্ষার্থীসহ সবাই ইসলামের সঠিক শিক্ষা গ্রহণ করতে পারে, সে বিষয়ে উপাচার্য স্যার নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন।”

তিনি আরও জানান, মসজিদে প্রায় ত্রিশটি কাতারে তিন হাজারেরও বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন।


মসজিদটির নির্মাণ ইতিহাসও বেশ দীর্ঘ। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম আবদুল কাদির ভূঁইয়া ২০০৩ সালে এ মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। তৎকালীন স্থাপত্য বিভাগের শিক্ষক মুহাম্মদ আলী নকী মসজিদের প্রাথমিক নকশা প্রণয়ন করেন। তবে ভিত্তিপ্রস্তরের কাজ শুরু হলেও নানা কারণে দীর্ঘদিন নির্মাণকাজ বন্ধ ছিল। পরবর্তীতে সদ্য সাবেক উপাচার্যের উদ্যোগে পুনরায় কাজ শুরু হলে নকশায় কিছু পরিবর্তন আনা হয়।


প্রায় এক একর জায়গাজুড়ে নির্মিত এই সুবিশাল মসজিদটি ২০২১ সালের ২৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বর্তমানে এটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং শিক্ষার্থীদের আত্মিক প্রশান্তি ও নৈতিক চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে।


মসজিদের অদূরেই অবস্থিত ছাত্রদের তিনটি আবাসিক হল—খানজাহান আলী হল, খানবাহাদুর আহছানউল্লা হল এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হল। উত্তর-পশ্চিম দিকে রয়েছে এক, দুই ও তিন নম্বর একাডেমিক ভবন ও কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় লাইব্রেরি।


ক্যাম্পাসজীবনের ব্যস্ততা ও কোলাহলের মাঝেও খুবি কেন্দ্রীয় জামে মসজিদ হয়ে উঠেছে শান্তি, সৌন্দর্য ও আত্মশুদ্ধির এক অনন্য প্রতীক।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সরকারি খালে বালু মজুদের প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১

মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

খামেনির শাহাদাত ও মার্কিন-ইসরায়েলি আগ্রাসনে শিবিরের প্রতিবাদ

অস্থিরতার আগুনে পুড়ছে জনপদ; চক্রান্তে বিদীর্ণ উম্মাহ আজ দিশেহার

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

সর্বাধিক পঠিত

কমেছে স্বর্ণের দাম

খুলনার আওয়ামী লীগ নেতা কাজী ফয়েজ মাহমুদ গ্রেফতার

ডেএসডির জনসভায় আসার পথে হামলা, গুলিবিদ্ধসহ আহত ১৫

আরেক আসনে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

করোনার নতুন ঢেউ দেশে, জুনে ২২ জনের মৃত্যু

ফরিদগঞ্জে অস্ত্রসহ বিএনপি নেতা আটক

কুষ্টিয়ায় যুবদল নেতার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মী হেনস্তার অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ে আত্মিক প্রশান্তির স্থাপত্য:কেন্দ্রীয় জামে মসজিদ

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

শতাধিক হিন্দু ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান