ভারতে বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠানো সম্ভব নয়, আইসিসিকে বিসিবি

Post Image

মোস্তাফিজুর রহমান ইস্যুতে রীতিমতো মুখোমুখি অবস্থানে চলে গেছে বিসিবি ও বিসিসিআই। ‘নিরাপত্তার কারণে’ বাংলাদেশি পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরই আইসিসির কাছে প্রশ্ন তোলার দাবি উঠেছিল। বিসিবি জানিয়েছিল শিগগিরই আইসিসিকে চিঠি দেবে বোর্ড। আজ সেই ই-মেইল পাঠিয়ে দিয়েছে বোর্ড।

সেই ই-মেইলে সরাসরি জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। শিগগিরই ভেন্যু বদলানোর দাবিও পেশ করা হয়েছে সে মেইলে।

টি–টোয়েন্টি বিশ্বকাপের আর এক মাস বাকি। ঠিক এই সময়ে এসে বাংলাদেশ এই মেইল পাঠিয়েছে আইসিসিকে।

ঘটনার সূত্রপাত গতকাল শনিবার থেকে। বিসিসিআইয়ের ওপর আগে থেকেই চাপ ছিল বাংলাদেশি কোনো ক্রিকেটারকে যেন আইপিএলে খেলতে না দেওয়া হয়। সেই চাপের কাছে নতি স্বীকার করে গতকাল শনিবার বোর্ডের কাছ থেকে নির্দেশনা যায় মোস্তাফিজকে নেওয়া কলকাতা নাইট রাইডার্সের কাছে। এরপরই তারা জানায় বাংলাদেশি এই পেসারকে আর খেলানো সম্ভব নয় আসন্ন আইপিএলে।

এরপর দেশের ক্রিকেট পরিস্থিতি নিয়ে শনিবার রাতে জরুরি বৈঠকে বসেন বিসিবির ১৭ জন পরিচালক। বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সে বৈঠকের সিদ্ধান্ত অনুসারেই আজ রোববার (৪ জানুয়ারি) আইসিসিকে একটি চিঠি পাঠায় বিসিবি। 

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আগামী ৫ ফেব্রুয়ারি। সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা ও ভারতে। শুধুমাত্র পাকিস্তান তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে, এভাবেই সূচি সাজানো হয়েছিল। আইসিসি বাংলাদেশের দাবি মানলে লিটন দাসের দলেরও গন্তব্য হতে পারে শ্রীলঙ্কাতেই।


সর্বশেষ খবর

হারের পর গ্যালারিতে আগুন দেয় বাংলাদেশের দর্শকেরা

শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ,ফাইনালে পাকিস্তান

ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার

জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা

লঙ্কানদের ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ

পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল

সিরিজ হেরে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

ভুটান-শ্রীলঙ্কার নাটকীয় ড্র, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

সর্বাধিক পঠিত

ব্রা‌জিলের বিদায়ে সমর্থক হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভ‌র্তি

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটে পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা

অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

রশিদের ঘূর্ণিতে বিধ্বস্ত আয়ারল্যান্ড

ফুটবল ভক্তদের বিশ্বকাপের এই পাঁচ ম্যাচ দেখতেই হবে

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং নিয়ে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া

লুঙ্গি এনগিডি এখন কেমন আছেন

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি: বিসিবি পরিচালক

ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির, কী বললেন মহাতারকা

অস্ট্রেলিয়ায় আশ্রয়: অবশেষে দেশে ফিরে এসেছে ইরান নারী ফুটবল দল