রাতে ব্যবসায়ীর ওপর হামলা, চিনে ফেলায় আগুনে পুড়ে হত্যাচেষ্টা

Post Image

শরীয়তপুরের ডামুড্যায় এক গ্রাম ডাক্তার ও ওষুধ ব্যবসায়ীর ওপর ছুরিকাঘাত ও আগুন দিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। হামলাকারীদের চিনে ফেলায় তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

আহত ব্যক্তির নাম খোকন দাস (৫০)। তিনি কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার পরেশ দাসের ছেলে। পেশায় তিনি একজন ওষুধ ব্যবসায়ী ও গ্রাম ডাক্তার। পাশাপাশি মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট হিসেবেও কাজ করতেন। দীর্ঘদিন ধরে তিনি উপজেলার কেউরভাঙ্গা বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয় এবং সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়। এক পর্যায়ে তিনি হামলাকারীদের চিনে ফেললে তার শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালানো হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

হাসপাতালে নেওয়ার আগে আহত খোকন দাসের একটি ভিডিও বক্তব্য পাওয়া গেছে। সেখানে তিনি হামলাকারীদের কয়েকজনের নাম উল্লেখ করে বলেন, তাদের একজন তার শরীরে আগুন দিয়েছে।

আহতের স্ত্রী সীমা দাস বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার স্বামীর শরীরে আগুন জ্বলছে। মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। যারা এ হত্যাচেষ্টার সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রোগীর মাথা ও হাতে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে পেটে গুরুতর আঘাত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার করা হয়েছে।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানায়, বাড়ি ফেরার পথে ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়। তিনি হামলাকারীদের চিনে ফেলায় তাকে কুপিয়ে ও কেরোসিন জাতীয় তরল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে এআই ক্যামেরা

মাথা ন্যাড়া করে আর্জেন্টিনার সমর্থন ছাড়লেন ২ যুবক

ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি

ফুটবল খেলার বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চব্বিশের জুলাই: ১৪৪ ধারা ভেঙে মিছিলে নামে কুবি ছাত্রশিবির

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

তুর্কি প্রেসিডেন্টকে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছাপত্র হস্তান্তর

জুলাই স্মরণ করিয়ে দেবে ক্ষমতা চিরস্থায়ী নয়: চরমোনাই পীর

সর্বাধিক পঠিত

ক্লাবের পদ-পদবি দখল নিয়ে ছাত্রদলের মারামারিতে কমিটি বিলুপ্ত

কুড়িগ্রামে বহিষ্কৃত বিএনপি নেতা কর্তৃক গণমাধ্যম কর্মীর উপর হামলা

আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর

লাঠি নিয়ে প্রত্যেকটি সেন্টার পাহারা দেবেন : খেলাফত মজলিসের নেতা

নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি

রাতে ব্যবসায়ীর ওপর হামলা, চিনে ফেলায় আগুনে পুড়ে হত্যাচেষ্টা

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে: নাহিদ ইসলাম

হেফাজত আমিরের সঙ্গে আসিফের সাক্ষাৎ, আলোচনা হলো যে বিষয়ে

রাজনৈতিক দলে নারীর প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিতের দাবি মহিলা পরিষদের

‘হ্যাঁ’ ভোট সংবিধান ও গণতন্ত্রবিরোধী : জিএম কাদের