বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি

Post Image

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত সাবু-পান্নু প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। নির্বাচনে তাদের প্যানেলের ১০ প্রার্থীর ৯ জনই জয়ী হয়েছেন। অন্যদিকে, জামায়াত সমর্থিত লইয়ার্স কাউন্সিলের সাত প্রার্থীর কেউই পাস করতে পারেনি। 

নির্বাচনে ৪৩০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত লইয়ার্স কাউন্সিলের ইসমত হাসার পেয়েছেন ১৩১ ভোট। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে নেতৃত্বে নতুন মুখ হিসেবে ৩২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নূর আলম পান্নু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক আইনজীবী সমিতির মোস্তফা হুমায়ুন কবির মোল্যা পেয়েছেন ১৩৯ ভোট। 

এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক ইমদাদ পেয়েছেন ১১৮ ভোট ও ও জামায়াত সমর্থিত লইয়ার্স কাউন্সিলের আ. ক. ম. মনিরুল ইসলাম পেয়েছেন ৯৭ ভোট।

সহসভাপতি পদে জাতীয়তাবাদী ফোরামের সৈয়দ রুহুল কুদ্দুস কচি ২৭৭ ও স্বতন্ত্র প্রার্থী মাহাবুবুর রহমান মাহবুব ২১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে জামায়াত সমর্থিত গাজী মুহা. মাহফুজুর রহমান ১৬১, মনজুর কাদের আশিক ১৪৮ ও বিএনপি সমর্থিত এস এম আব্দুর রাজ্জাক পেয়েছেন ২০৭ ভোট।

নির্বাচনে যুগ্ম সম্পাদক হিসেবে বিএনপি সমর্থিত তাহামিদ আকাশ ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুন নাহার কনা ১৪৮ ভোট পেয়েছেন। এ ছাড়া ওজিহুর রহমান ১৩৪ ভোট ও রিনা আখতার মিলি পেয়েছেন ৫৭ ভোট।

নির্বাচনে সহকারী সম্পাদক দুই পদে গোলাম মোস্তফা সুমন ৩২২ ও সিরাজুল ইসলাম সাগর ২৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে বিএনপি সমর্থিত ডেজিনা ইয়াসমিন পেয়েছেন ২৮৬ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী শামীম আহমেদ চৌধুরী ১৯০ ভোট পেয়েছেন। এ ছাড়া সদস্য পদে শামস ইমরান ৩৯২ ও সুদিপ্ত কুমার ২০৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তারা দুজনেই বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন। এ পদে জামায়াত সমর্থিত উবায়ের হোসেন ২০১ ভোট ও জাকির হোসেন ১৭৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। গ্রন্থাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কামরুল হাসান সোহেল।

এর আগে শনিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। সমিতির ৬০২ জন ভোটারের মধ্যে ৫৮৬ জন ভোট প্রদান করেন। ভোট পড়ে ৯৭ দশমিক ৩৪ শতাংশ। নির্বাচনকে কেন্দ্র করে দিনব্যাপী চলে আইনজীবীদের উৎসব। রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. মহাসিন আলী।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিএনপি সমর্থিত পরিষদের কাছে জামায়াত প্যানেলের ভরাডুবি

বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’

শূরা অধিবেশনে রাষ্ট্র সংস্কারে ৬ পদক্ষেপ নিল জামায়াত

হাদি হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নে জোর দাবি জামায়াতের

ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে মব, এবার স্পিকার হাফিজের বিরুদ্ধে কী করবে ছাত্রদল-তৈয়ব?

‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধর, যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

সুনামগঞ্জে শিবিরের নবীনবরণে ছাত্রদলের হাম/লা আহত ৪০

ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে মব, এবার স্পিকার হাফিজের বিরুদ্ধে কী করবে ছাত্রদল-তৈয়ব?

পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবদল নেতা গ্রেপ্তার

‘চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল, প্রথম স্ত্রীর একদিন’