‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’

Post Image
  • বিএনপি আবার পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরে গেলে ২০২৪ সালের বিপ্লবের মধ্য দিয়ে জেগে ওঠা নতুন শক্তিই আগামীর বাংলাদেশ পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক। তিনি বলেন, “বিএনপি যদি আবার তাদের সেই পুরোনো সুবিধাবাদী পন্থার রাজনীতির দিকে যায়, এবার আর বিএনপি নয়, এবার আমরা ২৪-এর জেগে ওঠা নতুন শক্তি আগামীর বাংলাদেশ পরিচালনা করব, ইনশাআল্লাহ।”

  • আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের শহীদ আবদুস সালাম মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন ও ফ্যাসিবাদ মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আমীরে শরীয়ত মাওলানা আবু জাফর কাসেমী।

  • সরকারের উদ্দেশে আল্লামা মামুনুল হক বলেন, “বাহাত্তরপন্থী না আপনারা চব্বিশপন্থী? আগে আপনার কেবলা ঠিক করেন। আপনারা যদি বাহাত্তরপন্থী হন, শেখ হাসিনা গেছে যেই পথে, বাহাত্তরপন্থী বাংলাদেশের সমস্ত অপশক্তি যাবে সেই পথে।”

  • জুলাই বিপ্লবের অভিপ্রায় ধারণ, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের প্রশ্নে বিএনপিকে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি এসব বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিলে দেশের স্বার্থে তাঁরা স্বেচ্ছায় দলটির পাশে দাঁড়াবেন। এ প্রসঙ্গে তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে তিনি যদি তাঁর বাবার আদর্শ ও রক্তের প্রতি বিশ্বস্ততার পরিচয় দিতে পারেন, তাহলে ঐক্যের আহ্বান জানাতে হবে না, দলমত নির্বিশেষে দেশপ্রেমিক মানুষ তাঁদের সহযোগিতা করবে।

  • বিএনপির ওপর দীর্ঘদিনের রাজনৈতিক নির্ভরশীলতার প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, ২০২৪ সালের বিপ্লবের আগে প্রায় ৫০ বছর ধরে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিকল্প হিসেবে জনগণ বিএনপির ওপর নির্ভর করত। কিন্তু ২৪-এর বিপ্লব দেশের রাজনৈতিক বাস্তবতায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। ফলে কোনো দল পুরোনো সুবিধাবাদী রাজনীতিতে ফিরে গেলে জনগণ বিকল্প শক্তির নেতৃত্বে দেশ পরিচালনার পথ বেছে নেবে।

  • বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দলমত নির্বিশেষে সব বাংলাদেশিকে দেশের নতুন বিপ্লবের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

  • আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র মুহাম্মদ রাশেদ প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উলামা বিভাগের সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন এবং এনসিপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সানাউল্লাহ খান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’

শূরা অধিবেশনে রাষ্ট্র সংস্কারে ৬ পদক্ষেপ নিল জামায়াত

হাদি হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নে জোর দাবি জামায়াতের

ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে মব, এবার স্পিকার হাফিজের বিরুদ্ধে কী করবে ছাত্রদল-তৈয়ব?

‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টিটন হত্যায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে

সর্বাধিক পঠিত

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন ১১ দলের নেতারা

খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধর, যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

সুনামগঞ্জে শিবিরের নবীনবরণে ছাত্রদলের হাম/লা আহত ৪০

‘সারাদেশে বিএনপির নেতাকর্মীরা জীবন দিচ্ছে, সালাহউদ্দিন ও মীর শাহে আলমের ছেলেরা কোথায়?’

কাউকে না কাউকে বিড়ালের ঘণ্টা বাঁধতেই হবে, সেই সারথী হবো আমরা