বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

Post Image
  • বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

  • শনিবার সন্ধ্যার পর গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার সীমান্তবর্তী মোল্লাহাট সেতুর ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

  • প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে এগোতে থাকেন। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা ছিল। একপর্যায়ে সেতুর এপারে অবস্থান নেওয়া স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

  • খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

  • বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সেতুর দুই পাশে মুখোমুখি অবস্থান নিয়েছিলেন। তবে এ মুহূর্তে দুই পক্ষই সরে গেছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’

শূরা অধিবেশনে রাষ্ট্র সংস্কারে ৬ পদক্ষেপ নিল জামায়াত

হাদি হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নে জোর দাবি জামায়াতের

ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে মব, এবার স্পিকার হাফিজের বিরুদ্ধে কী করবে ছাত্রদল-তৈয়ব?

‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টিটন হত্যায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে

সর্বাধিক পঠিত

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন ১১ দলের নেতারা

খামেনির জানাজায় অংশ নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধর, যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখন সময়ের দাবি

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

এনসিপির সঙ্গে জোট নিয়ে যা বললেন জামায়াতের সেক্রেটারি জেনারেল

সুনামগঞ্জে শিবিরের নবীনবরণে ছাত্রদলের হাম/লা আহত ৪০

‘সারাদেশে বিএনপির নেতাকর্মীরা জীবন দিচ্ছে, সালাহউদ্দিন ও মীর শাহে আলমের ছেলেরা কোথায়?’

কাউকে না কাউকে বিড়ালের ঘণ্টা বাঁধতেই হবে, সেই সারথী হবো আমরা