বিএনপি এখন জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও নির্বাচনের ছয় মাস আগে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তা বাতিল করে আবারও শেখ হাসিনার আমলের মতো নির্বাচন আয়োজন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কাজী জে ইসলাম।
সোমবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
পোস্টে কাজী জে ইসলাম লিখেছেন, ‘বিএনপি এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে, আবার নির্বাচনের ছয় মাস আগে টু/থার্ড (দুই-তৃতীয়াংশ) দিয়ে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপিকে বিশ্বাস করা কঠিন। দেশবাসীকে সব সময় সজাগ থাকতে হবে।’







