প্রশ্ন জাহাঙ্গীর আলমের

ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে মব, এবার স্পিকার হাফিজের বিরুদ্ধে কী করবে ছাত্রদল-তৈয়ব?

Post Image

ডাকসুতে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি থাকাকে কেন্দ্র করে ছাত্রদলের মিছিল এবং বামপন্থী নেতা তৈয়ব হালদারের ‘মব তৈরির’ ভূমিকার সমালোচনা করেছেন রাজনীতি বিশ্লেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট জাহাঙ্গীর আলম। পাকিস্তানে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জিন্নাহর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর ছাত্রদল ও তৈয়ব হালদার এখন কী অবস্থান নেবেন? তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এ প্রসঙ্গে তাদের উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্য করে জাহাঙ্গীর আলম লিখেছেন, ‘স্পিকার হাফিজ উদ্দিনের বিরুদ্ধে ছাত্রদলের মিছিল চাই, বামপন্থী নেতা তৈয়ব হালদারের অনশন চাই। স্পিকারের নাগরিকত্ব বাতিলের দাবিতে বিএনপির বিমানবন্দর ঘেরাও চাই। চেতনা ব্যবসায়ীদের কান্নাকাটিও দেখতে চাই।’

আজ শনিবার (২৮ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন জাহাঙ্গীর আলম।

পোস্টে তিনি উল্লেখ করেন, ডাকসুতে জিন্নাহর ছবি থাকাকে কেন্দ্র করে ছাত্রদল মিছিল-মিটিং করে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করেছিল। একই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী নেতা তৈয়ব হালদার ডাকসুতে গিয়ে জিন্নাহর ছবি ভেঙেছিলেন । তবে শিবির কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে নীরব ছিল বলেও উল্লেখ করেন জাহাঙ্গীর।

তিনি বলেন, শিবির ডাকসু সংগ্রহশালায় দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার অংশ হিসেবে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি স্থাপন করেছিল। অথচ ছাত্রদল ছবিটিকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে ক্যাম্পাস অস্থিতিশীল করেছিল।

জাহাঙ্গীর আলম আরও বলেন, ছাত্রদল একটি ছবি সহ্য করতে পারেনি, অথচ তাদের নেতা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পাকিস্তানে গিয়ে জিন্নাহর সমাধিতে মুনাজাত ও শ্রদ্ধা নিবেদন করেছেন। এতে ছাত্রদলের তৎকালীন অবস্থানের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে প্রতীয়মান হয়।

পোস্টে তিনি লেখেন, ‘ছাত্রদলের উদ্দেশ্য সৎ হলে আজকেই ঢাবিতে স্পিকারের বিরুদ্ধে মিছিল করবে এবং স্পিকারকে দেশে আসার পথে বাধা দেবে। কিন্তু তারা এটা করবে না। কারণ, তাদের রাজনীতি ছিল জাস্ট শিবিরের বিরুদ্ধে, জিন্নাহ তো একটা অজুহাত ছিল।’

এদিকে পাকিস্তানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়। হাইকমিশন জানায়, স্পিকারের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল করাচিতে জিন্নাহর সমাধিসৌধ পরিদর্শন করে। এ সময় তারা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে পাকিস্তানের প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) সিন্ধু প্রাদেশিক পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পরিষদের স্পিকার সৈয়দ আওয়াইস কাদির শাহ।

ছয় দিনের সরকারি সফরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধিদল পাকিস্তান সফর করছে। প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি এবং সংসদীয় বাংলাদেশ-পাকিস্তান মৈত্রী গ্রুপের সভাপতি নাসের রহমান। এ ছাড়া বাংলাদেশ দূতাবাসের উপহাইকমিশনার মুহাম্মদ সাকিব সাদাকাতও রয়েছেন।

এর আগে ইসলামাবাদ ও লাহোরে সরকারি কর্মসূচি শেষ করে করাচিতে পৌঁছান প্রতিনিধিদলের সদস্যরা।

অন্যদিকে, জাহাঙ্গীর আলম তাঁর পোস্টে স্পিকার হাফিজ উদ্দিনের এই সফরকে গত ৫৫ বছরের বিভিন্ন রাজনৈতিক ট্যাবু ভাঙার ঘটনা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা এবং জিন্নাহকে ঘিরে প্রচলিত রাজনৈতিক বিতর্কে এই সফর নতুন মাত্রা যোগ করেছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শূরা অধিবেশনে রাষ্ট্র সংস্কারে ৬ পদক্ষেপ নিল জামায়াত

হাদি হত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নে জোর দাবি জামায়াতের

ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে মব, এবার স্পিকার হাফিজের বিরুদ্ধে কী করবে ছাত্রদল-তৈয়ব?

‘হাসিনার দেশে ফেরার অপরাজনীতির শিকার সাধারণ কর্মীরা’

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টিটন হত্যায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম ফের ৫ দিনের রিমান্ডে

জামায়াত থেকে বহিষ্কৃত সেই চিকিৎসককে এবার ‘সরকারি চাকরিবিধি লঙ্ঘন’ করায় এনডিএফ থেকে অব্যাহতি

‘বিরোধী দলের সঙ্গে শুধু ক্ষমতা টেকানোর স্বার্থ নিয়েই নয়, জনগণের স্বার্থ নিয়েও আলাপ কইরেন’

সর্বাধিক পঠিত

প্রশাসনিক কাজে জবাবদিহি নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুক্তিযুদ্ধ মন্ত্রী

নারীর ইজ্জতের বিনিময়ে কোনো ফ্যামিলি কার্ড নয়: ডা. শফিকুর রহমান

১৫ ডিসেম্বর মগবাজার ও ১৬ ডিসেম্বর আদাবরে গণসমাবেশ করবে জামায়াত

জামায়াত ধর্মকে ব্যবহার করে বিভাজন ও সহিংসতার রাজনীতি উসকে দিচ্ছে: এনসিপি

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

ভুলত্রুটির জন্য ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা রাকিব

এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে আবার নির্বাচনের আগে সেটা বাতিল করে হাসিনার নির্বাচন করবে।

ছাত্রদল সভাপতি রাকিব ছাত্রশিবিরের প্রতি বিশেষ আহ্বান জানালেন

দেশে শান্তিপূর্ণ রাজনীতি চাই, আমরা বিশৃঙ্খলা চাই না: জামায়াত আমির