প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধর, যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

Post Image

চট্টগ্রামের পটিয়ায় প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবদল নেতা এসএম রেজা রিপনসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হামলার শিকার দৈনিক যুগান্তরের পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী বৃহস্পতিবার রাতে পটিয়া থানায় মামলাটি করেন।

মামলায় পটিয়া পৌরসভা যুবদলের নেতা এসএম রেজা রিপনকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া, এজাহারভুক্ত আরও সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুন দুপুরে সাংবাদিক আবেদুজ্জামান আমিরী পটিয়া প্রেস ক্লাবে অবস্থান করছিলেন। এ সময় এসএম রেজা রিপনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল প্রেস ক্লাবে প্রবেশ করে। পরে তারা আমিরীকে ক্লাব থেকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে মারধর করে।

হামলার শিকার সাংবাদিক আবেদুজ্জামান আমিরী দাবি করেন, ২০২৫ সালের ৫ নভেম্বর দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘পটিয়ায় শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধ্বংসযজ্ঞ’ শীর্ষক প্রতিবেদনের জেরে তিনি দীর্ঘদিন ধরে হুমকি ও ক্ষোভের মুখে ছিলেন। ওই প্রতিবেদনের কারণে ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তার ওপর এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা অভিযোগ তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ কারণে মামলাটি রেকর্ড করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতারা।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজরদারিতে ড্রোন

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আ. লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, আগেরবার তো পালায় আসছিল’

নাটোরে স্লোগান দিয়ে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লো দুর্বৃত্তরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

‘আমি ডিভোর্সি, তাই আমার কোনো ক্যারেক্টার নেই—এর মানে কী?’

সর্বাধিক পঠিত

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম